সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

গাজায় যুদ্ধবিরতির নতুন শর্তাবলী প্রত্যাখ্যান হামাসের

  • Update Time : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ৬৮ Time View

গাজায় যুদ্ধবিরতি পরিকল্পনার নতুন শর্তাবলী প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। কাতারে ইসারায়েলের সঙ্গে দুদিনের আলোচনার পর শুক্রবার (১৬ আগস্ট) যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির নতুন এ প্রস্তাব উত্থাপন করলে হামাস তা প্রত্যাখ্যান করে।

গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে ১০ মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ চলার প্রেক্ষিতে তা বন্ধে আন্তর্জাতিক চাপ তীব্র হয়েছে। এমন প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আগের যে কোনো সময়ের তুলনায় আমরা এখন যুদ্ধবিরতির অনেক কাছাকাছি।

চলতি বছরের মে মাসে বাইডেন যুদ্ধবিরতির যে রূপরেখা তুলে ধরেছিলেন তা মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থকারীরা চূড়ান্ত করার চেষ্টা করছেন। কিন্তু গত কয়েক মাসের আলোচনাতেও যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে বিস্তারিত কিছু তুলে ধরা সম্ভব হয়নি।

এদিকে, যুদ্ধবিরতিতে হামাসকে যেসব শর্ত অন্তর্ভূক্ত করতে চাপ দেওয়া হচ্ছে তা হলো মিশর সীমান্ত বরাবর গাজায় ইসরায়েলি সৈন্যের উপস্থিতি, ইসরায়েলি জিম্মি মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের ছেড়ে দেওয়ার বিষয়ে তেল আবিবের ভেটো দেওয়ার অধিকার ও কিছু বন্দিকে গাজায় ফেরত না পাঠিয়ে বরং অন্যত্র নির্বাসন দেওয়া। কিন্তু হামাস এসব শর্ত দেওয়ার পরপরই এসব শর্ত প্রত্যাখ্যান করেছে।

যদিও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মধ্যস্থতাকারীদের প্রতি যুদ্ধবিরতির শর্তাবলী মেনে নিতে হামাসকে চাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তার মধ্যেই ইসরায়েল গাজায় হামলা অব্যাহত রেখেছে। গত ৭ অক্টোবর শুরু করা এ হামলায় এ পর্যন্ত ৪০ হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category