বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
Title :
‘শুধু আমি নই, আমরা সবাই’, নেতা মেসি যেখানে সবার চেয়ে আলাদা মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইরানে মার্কিন হামলা ও কুয়েত-জর্ডানে তেহরানের পাল্টা আঘাত হামে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৭৯ নির্বাহী আদেশে নিষিদ্ধ হচ্ছে না আ.লীগ, হাসিনাকে ফেরাতে আইনি উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই আন্দোলনের ৫৯ মামলায় প্রকৃত অপরাধীদের চার্জশিট দেওয়া হবে: ডিবি প্রধান নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করবে সরকার: মাহদী আমিন কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত মুক্তিযুদ্ধ মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠার চেতনা আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা

গাজায় নিহতের সংখ্যা ৯ হাজার ছাড়ালো

  • Update Time : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ৮২ Time View

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের চলমান বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯ হাজার ৬১ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ৩ হাজার ৭৬০ জন শিশু রয়েছে। এছাড়াও আহত হয়েছে ৩২ হাজারেরও বেশি।

বৃহস্পতিবার (২ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ‘গত ৭ অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ইসরাইলের হামলায় ৯ হাজার ৬১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩ হাজার ৭৬০ জন শিশু। এছাড়াও এখন পর্যন্ত আহত হয়েছেন ৩২ হাজারেরও বেশি।’

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, অধিকৃত পশ্চিমতীরে নিহত হয়েছেন ১৩২ জন। আর আহত হয়েছে অন্তত ২০০০ জন। 
 
গত ৭ অক্টোবর ইসরাইলে অতর্কিত রকেট হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের হামলার প্রতিবাদে সেদিন থেকেই গাজায় অবিরাম বিমান হামলা চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। এরইমধ্যে তারা সীমিত আকারে স্থল অভিযানও শুরু করেছে ফিলিস্তিনি ভূখণ্ডে। 
 
সংঘাত শুরুর পর প্রথম এক সপ্তাহেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় ৬ হাজার বোমা ফেলা হয়েছে বলে জানায় ইসরাইলি সেনাবাহিনী। এসব বোমার ওজন প্রায় ৪ হাজার টন। এরপর যতই দিন গেছে বোমাবর্ষণের পরিমাণও বেড়েছে।
 
এছাড়াও অবরুদ্ধ গাজায় মানবেতর পরিস্থিতি সৃষ্টি করেছে ইসরাইল। গত ৭ অক্টোবর থেকেই গাজায় পানি, বিদ্যুৎ,জ্বালানি সরবারাহ বন্ধ করে দিয়েছে নেতানিয়াহু সরকার। এমনকি ইসরাইলি তাণ্ডবে বাস্তুচ্যুত হয়েছেন গাজার ১৪ লাখের বেশি বাসিন্দা। যার মধ্যে ৬ লাখের বেশি আশ্রয় নিয়েছেন জাতিসংঘ পরিচালিত ১৫০টি জরুরি আশ্রয়শিবিরে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category