বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
Title :
জবরদস্তির যুগ শেষ, আমরা নতি স্বীকার করব না: গালিবাফের হুঁশিয়ারি শেয়ারবাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে মন্ত্রণালয়ের সতর্কবার্তা আজ রাতেও ইরানে ভয়াবহ হামলা চালানো হতে পারে: ডোনাল্ড ট্রাম্প আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে এফবিআইয়ের তদন্ত ফিফার কাণ্ড ঘিরে বাড়ছে রহস্য, যুক্তরাষ্ট্রের ২ কর্মকর্তাকে বরখাস্তের কারণ কী? বিনিয়োগ করতে চায় তুরস্ক, স্বাগত জানালো বাংলাদেশ ১ কোটি ২০ লাখ শিক্ষার্থী পাবে স্কুল ড্রেস ও ব্যাগ: প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান খান তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৭৫.৩ শতাংশ মানুষ: ডেল্টাগ্রামের জরিপ

গাজায় ইসরায়েলি হামলায় নিহত প্রায় ৩৩ হাজার

  • Update Time : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৭৪ Time View

গাজায় লাশের সারি দীর্ঘ হচ্ছে। সেখানে সংঘাত থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। কয়েক মাস ধরে চলা সংঘাতে গাজায় প্রায় ৩৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। জাতিসংঘ এবং বিশ্বব্যাংকের একটি যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের হামলার প্রথম চার মাসে গাজা উপত্যকায় অবকাঠামোর ক্ষতি হয়েছে ১৮ দশমিক ৫ বিলিয়ন ডলার। খবর আল জাজিরার।

এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় সাত ত্রাণকর্মী নিহত হয়েছেন। এর মধ্যে ছয়জনই বিদেশি নাগরিক এবং একজন ফিলিস্তিনি। এই ঘটনার পর জরুরি তদন্তের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে বিশ্বজুড়ে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে সমালোচনা ও নিন্দার ঝড় বয়ে গেছে।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, ইসরায়েলি হামলায় নতুন করে সাত ত্রাণকর্মীর মৃত্যুতে এখন পর্যন্ত সেখানে মোট ত্রাণকর্মীর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯৬ জনে। এর মধ্যে ১৭৫ জনের বেশি জাতিসংঘের কর্মী। এই হামলাকে তিনি বিবেকবর্জিত ঘটনা বলে উল্লেখ করেছেন।

গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে ইসরায়েলি তান্ডবে এখন পর্যন্ত কমপক্ষে ৩২ হাজার ৯১৬ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এছাড়া আহত হয়েছে আরও ৭৫ হাজার ৪৯৪ জন।

গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। প্রায় পাঁচ মাস ধরে সেখানে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি সৈন্যরা। গাজার বেশিরভাগ বাড়ি-ঘর, মসজিদ, হাসপাতালই ধ্বংস করে দেওয়া হয়েছে। ফলে গাজা যেন এখন এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category