সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

গাজায় আল-জাজিরার সাংবাদিকের পরিবারের ২২ সদস্য নিহত

  • Update Time : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ৮০ Time View

গাজায় ইসরায়েলি হামলায় আল-জাজিরার এক সাংবাদিক তার পরিবারের ২২ সদস্যকে হারিয়েছেন। যেখানে ওই পরিবারটি আশ্রয় নিয়েছিল সেখানে হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

জানা গেছে, উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে বুধবার ভোরে হামলা চালানো হয়। এতে আল জাজিরা আরবির সংবাদদাতা মোয়ামেন আল শরাফির পরিবারের ২২ সদস্য নিহত হন।

নিহতদের মধ্যে আল শরাফির বাবা-মা, তার ভাইবোন এবং তাদের স্বামী-স্ত্রী, পাশাপাশি ভাগ্নে ও ভাগ্নিও ছিলেন।

আল শরাফি আল-জাজিরাকে বলেন, ভয়াবহ বোমা হামলার কারণে সেখানে একটি গভীর গর্ত তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, সিভিল ডিফেন্সের সদস্যরা কেউ মরদেহের কাছে পৌঁছাতে পারেনি। এমনকি আমরা আমাদের প্রিয়জনদের শেষ বিদায়ও দিতে পারিনি। তাদের যথাযথভাবে কবর দেওয়া থেকেও আমরা বঞ্চিত হয়েছি।

এর আগে গত ২৫ অক্টোবর ইসরাইলি সেনাবাহিনীর হামলায় গাজায় আল জাজিরার আরবির আরেক সাংবাদিক ওয়ায়েল দাহদুহ তার পরিবারের বেশ কয়েকজন সদস্যকে হারিয়েছিলেন।এছাড়া গত ৩১ অক্টোবর জাবালিয়া শরণার্থী শিবিরে বিমান হামলায় আল জাজিরা ব্যুরোর সম্প্রচার প্রকৌশলী মোহাম্মদ আবু আল-কুমসানও তার বাবা ও দুই বোনসহ পরিবারের ১৯ সদস্যকে হারিয়েছেন।

সূত্র: আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category