সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

গাজায় অভিযান বন্ধের ইঙ্গিত নেই

  • Update Time : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ৭৯ Time View

গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে এখন পর্যন্ত ১৮ হাজার ৭৮৭ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সেনাবাহিনীকে উদ্দেশ্য করে বলেছেন, যতই কূটনৈতিক চাপ থাকুক, গাজার লড়াই এখনই বন্ধ করবেন না তিনি।

বৃহস্পতিবারই হোয়াইট হাউজেরর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ইসরায়েলে পৌঁছেছেন। তার সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুর অফিস একটি বিবৃতি প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, আমার মার্কিন বন্ধুকে জানিয়েছি, আমাদের সাহসী যোদ্ধাদের লড়াই ব্যর্থ হতে দেবো না।

নেতানিয়াহুর বরাত দিয়ে বিবৃতিতে আরও বলা হয়েছে, যে সেনা সদস্যদের আমরা হারিয়েছি, তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই লড়াই চালিয়ে যেতে হবে। হামাসকে খতম না করা পর্যন্ত এই লড়াই চলবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে নেতানিয়াহুর অফিস।

হোয়াইট হাউজের মুখপাত্র জানিয়েছেন, মার্কিন প্রতিনিধি ইসরায়েলকে কঠিন প্রশ্নও করেছেন। যে পদ্ধতিতে ইসরায়েল এখন গাজায় অপারেশন চালাচ্ছে, তা বদল করা সম্ভব কি না, সে বিষয়ে জানতে চেয়েছেন। কিন্তু ইসরায়েল জানিয়েছে, এই পদ্ধতিতেই আপাতত অপারেশন চলবে।

নেতানিয়াহু উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তাদের জানিয়েছেন, সম্পূর্ণ জয় না পাওয়া পর্যন্ত গাজা অভিযান বন্ধ হবে না। বহির্বিশ্ব যতই চাপ দিক, তিনি এই লড়াই চালিয়ে যাবেন। হামাসকে সম্পূর্ণ ধ্বংস করাই তার একমাত্র লক্ষ্য।

ইসরায়েল এদিন আরও একবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, তাদের ধারণা গাজা উপত্যকায় সব হামাস নেতাকে হত্যা করতে আরও কয়েকমাস সময় লাগবে। বস্তুত গাজার একাধিক সুড়ঙ্গে সমুদ্রের পানি ঢোকাতে শুরু করেছে ইসরায়েলের সেনা। এর ফলে হামাস নেতারা সুড়ঙ্গ ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হবেন বলে তাদের ধারণা।

সূত্র: ডয়েচে ভেলে

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category