সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

গাজার সবচেয়ে বড় দুই হাসপাতাল বন্ধ করে দিয়েছে ইসরায়েল

  • Update Time : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ৮৮ Time View

ফিলিস্তিনের গাজা উপত্যকার সবচেয়ে বড় দুটি হাসপাতাল পুরোপুরি বন্ধ করে দিয়েছে ইসরায়েল। সোমবার (১৩ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, গাজার দুটি বৃহত্তম হাসপাতাল আল-শিফা এবং আল-কুদস হাসপাতাল উভয়ই বন্ধ হয়ে গেছে। দখলদার ইসরায়েলি বাহিনীর স্নাইপাররা আল-শিফা হাসপাতালের কাছে কাউকে দেখতে পেলেই গুলি চালাচ্ছে। হাসপাতালের ভেতরে তারা হাজার হাজার ফিলিস্তিনিকে আটকে রেখেছে।

হাসপাতালটিতে ইসরায়েলি বাহিনীর হামলায় তিন নার্স নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। এ ছাড়া গত ১১ নভেম্বর বিদ্যুৎ বিভ্রাট শুরু হওয়ার পর থেকে অকালে জন্ম নেওয়া দুটি শিশুসহ ১২ জন রোগী মারা গেছেন।

অন্যদিকে জ্বালানি ফুরিয়ে যাওয়ায় উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালও বন্ধ হয়ে গেছে। হাসপাতালের প্রধান আহমেদ আল-কাহলুত আল জাজিরাকে বলেছেন, হাসপাতালের প্রধান জেনারেটরের জ্বালানি শেষ হয়ে গেছে। এর ফলে তারা হাসপাতালটির কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছেন।

রোগীদের পাশাপাশি হাসপাতালটিতে ৫ হাজারেরও বেশি বাস্তুচ্যুত মানুষ অবস্থান করছেন বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে গাজায় বিমান হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের এই হামলা থেকে বাদ যাচ্ছে না গাজার কোনো অবকাঠামো। তারা মসজিদ, গির্জা, স্কুল, হাসপাতাল ও বেসামরিক মানুষের বাড়ি-ঘর সব জায়গায় হামলা চালিয়ে আসছে। হামলায় ইতোমধ্যে ১১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে সাড়ে ৭ হাজারের বেশি নারী ও শিশু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category