মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
Title :
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল আকাশপথের জটিলতায় রূপপুরের ইউরেনিয়াম চালান পিছিয়ে গেল দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ি সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভাঙচুরের পরও রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে চলছে শিশুদের টিকাদান প্রিজন ভ্যান থেকে ২৫ মামলার আসামি ‘পিচ্চি রাজা’র পলায়ন, সাময়িক বরখাস্ত ৫ পুলিশ সদস্য চীনের কাছেই অ*স্ত্র বিক্রির প্রস্তাব ট্রাম্পের দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় ট্রাফিক পুলিশ কনস্টেবলের মৃত্যু

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ৯৫ Time View

গাইবান্ধা জেলা শহরে অজ্ঞাত একটি ট্রাকের ধাক্কায় বিপ্লব নামের এক ট্রাফিক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। মোটরসাইকেল চালিয়ে ডিউটিতে আসার সময় ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গিয়ে মারা যান তিনি।

বৃহস্পতিবার (২৪ আগষ্ট) সকাল সাড়ে ৬টার শহরের পুরাতন জেলখানা মোড়ের জিরো পয়েন্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত বিপ্লব (৪৮) জেলা ট্রাফিক পুলিশের কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলায় বলে জানা গেছে। তিনি শহরের বাংলাবাজার এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে বাংলাবাজার এলাকার বাসা থেকে ডিউটি করতে মোটরসাইকেল চালিয়ে ট্রাফিক অফিসে আসছিলেন বিপ্লব। এসময় জিরো পয়েন্ট এলাকায় পৌছিলে অজ্ঞাত একটি ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা জানান, অজ্ঞাত ট্রাকটি মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।এসময় সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুত্বর আঘাত পাওয়ায় তার মৃত্যু হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সুরতাল রিপোর্টসহ নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্ত করাসহ চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category