সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

গরুতে পাট খাওয়া নিয়ে সংঘর্ষ: নিহত ২

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ১০৭ Time View

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় গরুতে ক্ষেতের পাট খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বজলু মালিথা (৪২) ও ভেলশ মালিথা (৪৩) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ জুন) বিকেলের দিকে উপজেলার মরিচা ইউনিয়নের ভুরকাপাড়া গ্রামের হাটখোলাপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।

এদিকে, এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, বুধবার (১৪ জুন) বিকেলে নিহত বজলু মালিথার জমিতে সরদার গ্রুপের ফরিদ খশরুর একটি গরু প্রবেশ করে। গরুটি ক্ষেতের পাট গাছ খেয়ে ফেলে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয়। এক পর্যায়ে সরদার গ্রুপের লোকজন উজ্জ্বল সরদারের নেতৃত্বে মালিথা গ্রুপের ওপর হামলা করে। এতে ভেলশ মালিথা ও বজলু মালিথার মৃত্যু হয়। আহত হন অন্তত ১৫ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, গরুতে পাট ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুই জনের মৃত্যু হয়েছে। অন্তত ১৫ জন আহত হয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আরএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category