মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
Title :
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সওয়াল শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ

খুলনাকে হারিয়ে প্লে-অফে চট্টগ্রাম

  • Update Time : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯০ Time View

রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পর তৃতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত হলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) খুলনা টাইগার্সকে ৬৫ রানের বড় ব্যবধানে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে শুভাগতহোমের দল।

এই জয়ে গ্রুপপর্বে ১২ ম্যাচের ৭টি জিতে ১৪ পয়েন্ট হলো চট্টগ্রামের। অন্যদিকে ১১ ম্যাচে ৫ জয় নিয়ে ১০ পয়েন্ট খুলনার। তাদের বিদায় কার্যত নিশ্চিত হয়ে গেছে। নিজেদের শেষ ম্যাচে জিতলেও ফরচুন বরিশালের হার কামনা করতে হবে। তার মধ্যে আবার রানরেটে অনেকটাই পিছিয়ে খুলনা।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুলনার সামনে লক্ষ্য ছিল বেশ বড়, ১৯৩ রানের। পারভেজ হোসেন ইমন (৮ বলে ৬) সুবিধা করতে না পারলেও এনামুল হক বিজয় আর শাই হোপ দলকে এগিয়ে নিচ্ছিলেন।

কিন্তু বিজয় ২৪ বলে ৩৫ আর হোপ ২১ বলে ৩১ করে আউট হওয়ার পরই খেই হারিয়ে ফেলে খুলনা। ইনিংসের অর্ধেকটা যেতে না যেতেই ম্যাচ থেকে ছিটকে পড়ে তারা।

একশর আগে (৯৯ রানে) খুলনার ৬ উইকেট তুলে নেয় চট্টগ্রাম। ততক্ষণে ১৩ ওভার পার হয়ে গেছে। ফলে এমন জায়গা থেকে আর ঘুরে দাঁড়ানোর উপায় ছিল না। শেষদিকে ১৭ বলে ১৮ করে পরাজয়ের ব্যবধানই যা একটু কমিয়েছেন জেসন হোল্ডার। ইনিংসের এক বল বাকি থাকতে ১২৭ রানে গুটিয়ে যায় খুলনা।শুভাগতহোম ২৫ রানে ৩টি আর বেলাল খান মাত্র ১৩ রান দিয়ে নেন ২টি উইকেট।এর আগে বাঁচা-মরার এই ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন চট্টগ্রাম অধিনায়ক শুভাগতহোম। ব্যাট করতে নেমে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকান ওপেনার তানজিদ হাসান তামিম।

এবারের বিপিএল সেরা ইনিংস খেললেন তরুণ এই ওপেনার। শেষ পর্যন্ত ৬৫ বলে ১১৬ রান করে আউট হন তিনি, যে ইনিংসে ৮টি করে বাউন্ডারি এবং ছক্কার মার মারেন তামিম।

তানজিদ তামিমের এই ইনিংসের ওপর ভর করেই খুলনার বিপক্ষে ৪ উইকেট হারিয়ে ১৯২ রানের বড় স্কোর গড়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

তামিমের এই ইনিংসের পর বাকি ব্যাটারদের তেমন অবদানের দরকারই পড়েনি। টম ব্রুস ২৩ বলে ২টি করে চার-ছক্কায় ৩৬ রানে অপরাজিত থাকেন। মাঝে সৈকত আলি ১৭ বলে ১৮ করে আউট হন। ৫ বলে ১০ করেন রোমারিও শেফার্ড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category