শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
Title :
ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল

খুলনাকে হারিয়ে নাটকীয় জয় পেল বরিশাল

  • Update Time : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৪ Time View

বিপিএলের ষষ্ঠ ম্যাচে হারের দ্বারপ্রান্তে থাকা ফরচুন বরিশাল, শেষ ওভারে নাটকীয়তায় খুলনা টাইগার্সকে পাঁচ উইকেটে হারিয়েছে। শনিবার (৩ জানুয়ারি) টস জিতে খুলনা টাইগার্সকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ফরচুন বরিশাল। প্রথমে ব্যাটিংয়ে নেমে বরিশালকে ১৫৬ রানের লক্ষ্য দেয় বিজয়ের দল। জবাবে ব্যাটিংয়ে নেমে দুই বল ও পাঁচ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় বরিশাল

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় বরিশাল। গত দুই ম্যাচে দুর্দান্ত পারফরম করা আহমেদ শেহজাদ শূন্য রান করে সাজঘরে ফেরেন। তৃতীয় উইকেটে সৌম্য সরকারকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন তামিম ইকবাল।

তবে ইনিংস বড় করতে পারেনি এই টাইগার ব্যাটার। ১৮ বলে ২০ রান করে ফাহিম আশরাফকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন তামিম। ২৩ বলে ২৬ রান করে আশরাফের দ্বিতীয় শিকার হন সৌম্য।

শোয়েব মালিককে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। ২৫ বলে ২৭ রান আউট হন এই ডান হাতি ব্যাটার। এদিন ব্যাট হাতে দলকে উদ্ধার করতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদও। ৮ বলে ৪ রান করে ক্যাচ আউট হন এই অভিজ্ঞ ব্যাটার।

শেষ দিকে মিরাজকে সঙ্গে নিয়ে দলকে জিতানোর চেষ্টা করে মালিক। শেষ ওভারে বরিশালের জয়ের জন্য দরকার ছিল ১৮ রান। তবে মিরাজও মালিকের মারকুটে ব্যাটিংয়ে দুই বল ও পাঁচ উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল।খুলনার হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন ফাহিম আশরাফ। এ ছাড়াও নাসুম আহমেদ ও নাহিদুল ইসলাম একটি করে উইকেট পান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category