সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাসপাতালে ফুল পাঠালেন রাষ্ট্রপতি

  • Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ২১৩ Time View

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে হাসপাতালে ফুল পাঠিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

রোববার রাতে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে রাষ্ট্রপতির পক্ষে ফুল নিয়ে এভারকেয়ার হাসপাতালে যান তার এপিএস মোহাম্মদ সাগর হোসেন।

পরে সাংবাদিকদের খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেনের বরাত দিয়ে তিনি জানান, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে আগের থেকে কিছুটা ভালো।

সাগর হোসেন বলেন, সুস্থ হয়ে ফিরে গণতন্ত্র উত্তরণে নেতৃত্ব দেবেন বেগম খালেদা জিয়া, এমনটাই প্রত্যাশা রাষ্ট্রপতির।

এর আগে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। তার রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চান তিনি। শনিবার (২৯ নভেম্বর) রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিবের গণমাধ্যমে দেয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বেগম খালেদা জিয়া ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণ এবং হৃদযন্ত্রের সমস্যা নিয়ে আবারও হাসপাতালে ভর্তি হন। বর্তমানে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের ধারাবাহিক নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category