মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
Title :
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল আকাশপথের জটিলতায় রূপপুরের ইউরেনিয়াম চালান পিছিয়ে গেল দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ি সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভাঙচুরের পরও রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে চলছে শিশুদের টিকাদান প্রিজন ভ্যান থেকে ২৫ মামলার আসামি ‘পিচ্চি রাজা’র পলায়ন, সাময়িক বরখাস্ত ৫ পুলিশ সদস্য চীনের কাছেই অ*স্ত্র বিক্রির প্রস্তাব ট্রাম্পের দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে

খাগড়াছড়িতে এপিবিএন সদস্যদের ৩ দিনের নির্বাচনি প্রশিক্ষণ শুরু

  • Update Time : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৬৫ Time View

বাংলাদেশ পুলিশ খাগড়াছড়ি এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টারের সদস্যদের জাতীয় নির্বাচনি প্রশিক্ষণের ৪র্থ পর্যায়ের ২য় ব্যাচের কনস্টেবল হতে ইন্সপেক্টর পদমর্যাদার ৫০ জন পুলিশ সদস্যদের ৩ দিন ব্যাপী নির্বাচনি প্ৰশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

শনিবার সকালের দিকে খাগড়াছড়ি এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টার কার্যালয়ে পুলিশ সদস্যদের ৩ দিন ব্যাপী নির্বাচনি প্ৰশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন খাগড়াছড়ি এপিবিএন বিশেষায়িত ট্রেনিং সেন্টার এর কমান্ড্যান্ট (ডিআইজি) পরিতোষ ঘোষ, এনডিসি।

উল্লেখ্য, জাতীয় নির্বাচনি দায়িত্ব সুষ্ঠূভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য মোট ১৩০ টি ভেন্যুতে কনস্টেবল হতে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যদের ৪র্থ পর্যায়ের নির্বাচনি প্রশিক্ষণ গত ০৫/১০/২০২৫খ্রি. হতে শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টার, খাগড়াছড়িতে প্রথম পর্যায়ে মোট ৫০ জন পুলিশ সদস্য নির্বাচনি প্রশিক্ষণ গ্রহণ করেন এবং ০৩ দিন ব্যাপী নির্বাচনি প্রশিক্ষণে তাত্ত্বিক ও ব্যবহারিক সেশন গ্রহণ করা হয়। বাংলাদেশ পুলিশের দক্ষ প্রশিক্ষকবৃন্দ নির্বাচনি প্রশিক্ষণের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

পর্যায়ক্রমিক ভাবে বাংলাদেশ পুলিশের পরবর্তী ব্যাচগুলোর জাতীয় নির্বাচনি প্রশিক্ষণ এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টার, খাগড়াছড়িতে চালু থাকবে এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে এই প্রশিক্ষণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category