বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
Title :
জবরদস্তির যুগ শেষ, আমরা নতি স্বীকার করব না: গালিবাফের হুঁশিয়ারি শেয়ারবাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে মন্ত্রণালয়ের সতর্কবার্তা আজ রাতেও ইরানে ভয়াবহ হামলা চালানো হতে পারে: ডোনাল্ড ট্রাম্প আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে এফবিআইয়ের তদন্ত ফিফার কাণ্ড ঘিরে বাড়ছে রহস্য, যুক্তরাষ্ট্রের ২ কর্মকর্তাকে বরখাস্তের কারণ কী? বিনিয়োগ করতে চায় তুরস্ক, স্বাগত জানালো বাংলাদেশ ১ কোটি ২০ লাখ শিক্ষার্থী পাবে স্কুল ড্রেস ও ব্যাগ: প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান খান তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৭৫.৩ শতাংশ মানুষ: ডেল্টাগ্রামের জরিপ

ক্ষুব্ধ আমেরিকান মুসলিম কমিউনিটি হোয়াইট হাউজের রমজানের অনুষ্ঠান বর্জন করবে!

  • Update Time : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ৭৩ Time View

ইসরােয়লের প্রতি প্রেসিডেন্ট জো বাইডেনের সমর্থনে ক্ষুব্ধ আমেরিকান মুসলিমরা। তারা এই বছর হোয়াইট হাউজে রমজান ও ঈদ উদযাপনের অনুষ্ঠানে অংশ না নেয়ার পরিকল্পনা করেছেন। এছাড়া বাইডেন প্রশাসনের কাছে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির জন্য চাপ দেয়ার দাবি অব্যাহত রেখেছেন মুসলিম কমিউনিটির নেতারা।

কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স সিএআইআর-এর গভর্নমেন্ট অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের পরিচালক রবার্ট ম্যাককাও বলেন, আমন্ত্রণ এলে আমেরিকান মুসলিম কমিউনিটির নেতৃবৃন্দ ও সংগঠনগুলো তা প্রত্যাখ্যান করবে বলে ব্যাপকভাবে বোঝা যাচ্ছে। খবর ভয়েস অব আমেরিকার

প্রশাসন হোয়াইট হাউজে রমজানের অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার কথা বিবেচনা করছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যমগুলো। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়েরে বলেন, পবিত্র মাস সম্পর্কিত কোনো উদযাপনের ঘোষণা এখনও দেওয়া হয়নি।

সোমবার তিনি প্রেস ব্রিফিংয়ে বলেন, ‍‍`আমরা বুঝতে পারছি যে, বেশ কয়েকটি সম্প্রদায়ের জন্য এটি একটি বেদনাদায়ক সময়।

তিনি আরও বলেন, হোয়াইট হাউজের ঊর্ধ্বতন কর্মকর্তারা মতামত নিতে এবং উদ্বেগ প্রকাশ করতে আরব, মুসলিম ও ফিলিস্তিনি সম্প্রদায়ের সদস্যদের সাথে কথা বলেছেন। তিনি বলেন, আমরা এটিকে স্বাগত জানাই।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে বলেন, চলতি রমজানে ফিলিস্তিনি জনগণের দুর্ভোগ অনেক মুসলমানের মনেই গেঁথে থাকবে। আমার মনেও গেঁথে আছে।

এ বছরই প্রথম নয়। এর আগেও হোয়াইট হাউজে রমজান মাস নিয়ে বিতর্ক হয়েছিল। ক্ষমতার প্রথম বছরেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রমজানে কোনো আনুষ্ঠানিকতার আয়োজন করেননি। ট্রাম্প যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করার বিষয়ে প্রচারণা চালিয়েছিলেন এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো থেকে অভিবাসন নিষিদ্ধ করে একাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন।

গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে বৈরিতা বেড়ে যাওয়ায় ২০২১ সালের মে মাসে বাইডেনের ভার্চুয়াল ঈদ উদযাপন বয়কট করেন কিছু আমেরিকান মুসলিম। ওই দফা সহিংসতায় ২৬০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হন বলে জানায় জাতিসংঘ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category