রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

ক্যানসার চিকিৎসায় সুখবর দিলেন পুতিন

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮০ Time View

রাশিয়ান বিজ্ঞানীরা ক্যানসারের টিকা তৈরির শেষ পর্যায়ে পৌঁছে গেছেন। শিগগির তা রোগীদের জন্য বাজারে চলে আসবে। এমন কথাই জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

মস্কো ফোরাম অন ফিউচার অনুষ্ঠানে পুতিন বলেছেন, আমরা ক্যানসারের জন্য টিকা তৈরির খুব কাছে চলে এসেছি। আমি আশা রাখছি খুব শিগগির তা ব্যক্তিগত চিকিৎসার পদ্ধতিতে ব্যবহৃত হবে।টিকা তৈরির কথা জানালেও কোন ধরনের ক্যানসারের টিকা রাশিয়ান বিজ্ঞানীরা তৈরি করেছেন তা খোলসা করেননি পুতিন। এর কার্যপদ্ধতি বিষয়েও কিছু জানা যায়নি।

গত এক দশক ধরেই ক্যানসারের টিকা তৈরি নিয়ে গবেষণা চলছে বিশ্বের সর্বত্র। তবে কোভিড পরবর্তী সময়ে সেই তৎপরতা আরও বেড়েছে। বিশ্বের প্রথম সারির একাধিক ওষুধ প্রস্তুতকারক সংস্থা টিকা তৈরির কাজ করছে।

গত বছর ব্রিটেন সরকার জার্মান ওষুধ প্রস্তুতকারক সংস্থা বায়োএনটেকের সঙ্গে চুক্তি করেছে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য। মডার্না ও মার্ক অ্যান্ড কো-র মতো ওষুধ প্রস্তুতকারক সংস্থাও ক্যানসারের টিকা তৈরির কাজ করছে।করোনাভাইরাসের জন্যই নিজস্ব টিকা বানিয়েছিল রাশিয়া। সেই টিকার নাম ছিল স্পুটনিক। ওই টিকা অনেক দেশকে বিক্রিও করেছিল রাশিয়া। ভ্লাদিমির পুতিন স্পুটনিক টিকাই নিয়েছিলেন।সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category