বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছে লিওনেল মেসির দল।

  • Update Time : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ১১৯ Time View

কাতার বিশ্বকাপে দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে আর্জেন্টিনা। এরই মধ্যে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছে লিওনেল মেসির দল। সেমিফাইনালে যেতে এবার তাদের টপকাতে হবে শক্তিশালী নেদারল্যান্ডসকে। কেননা কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি হচ্ছে এ দুই হট ফেবারিট। আগামী ৯ ডিসেম্বর রাতে মাঠে নামবে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস।দোহার আহমদ বিন আলী স্টেডিয়ামে শনিবার (৩ ডিসেম্বর) শেষ ষোলোর ম্যাচে লিওনেল মেসি ও ইউলিয়ান আলভারেজের গোলে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।

প্রথমার্ধে লিওনেল মেসির গোলের পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান ইউলিয়ান আলভারেজ। ৭৬ মিনিটে এনজো ফার্নান্দেজের আত্মঘাতী গোলে ব্যবধান কমায় অস্ট্রেলিয়া।

ফ্রান্সের কাছে হেরে ২০১৮ বিশ্বকাপে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছিল আর্জেন্টিনা। তবে এবার আর শেষ ষোলো থেকে বিদায় নিতে হয়নি মেসিদের।
এর আগে দিনের অপর খেলায় যুক্তরাষ্ট্রকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ডাচরা। ডাচদের হয়ে গোল করেন ডিপাই, ব্লিন্ড এবং ডামফ্রিজ। আর যুক্তরাষ্ট্রের হয়ে একমাত্র গোলটি করেন হাজী রাইট।  এবারের বিশ্বকাপে দারুণ খেলেছে নেদারল্যান্ডস। আপাতত তারা অপরাজিত আছে কাতার বিশ্বকাপে।ব্রাজিলে অনুষ্ঠিত ২০১৪ বিশ্বকাপে নেদারল্যান্ডসকে সেমিফাইনালে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে উঠেছিল মেসিরা। যেখানে তাদের ত্রাতা হয়েছিলেন গোলরক্ষক রোমেরো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category