শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
Title :
ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল

কোপা শেষ মেক্সিকো অধিনায়ক আলভারেজের

  • Update Time : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ৬৬ Time View

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে কোপা আমরিকা থেকে ছিটকে পড়লেন মেক্সিকোর অধিনায়ক এডসন আলভারেজ। অধিনায়ক নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট দিয়ে এ কথা জানিয়েছেন।

‘দুর্ভাগ্যবশত কোপা আমেরিকায় আমার অংশগ্রহণ শেষ হয়ে গেছে, – লিখেছেন ওয়েস্ট হ্যাম ইউনাইটেড এই মিডফিল্ডার।

তবে তিনি দল ছেড়ে দেশে ফিরে যাচ্ছেন না। মাঠের বাইরে থেকে দলের জন্য ভূমিকা পালন করবেন। ‘ছিটকে গেলেও আমি শেষ পর্যন্ত দলের সাথে থাকার সিদ্ধান্ত নিয়েছি। মাঠের বাইরে থেকে ভূমিকা রাখতে চাই’-বলেছেন আলভারেজ।

মেক্সিকো কোপা আমেরিকা শুরু করেছে জ্যামাইকার বিপক্ষে জয় দিয়ে। বাধা এখনও রয়ে গেছে। এর মধ্যে আলভারেজের ছিটকে পড়ার খবর। মেক্সিকো অধিনায়ক শনিবার কোপা আমেরিকায় জ্যামাইকার বিপক্ষে ম্যাচে আঘাত পপেয়েছেন।জয়ে শুরু করলেও অধিনায়কের ছিটকে পড়া ভাবিয়ে তুলেছে দলের কোচ ও অন্য খেলোয়াড়দের। কোচ জিমি লোজানো বলেছেন, ‘যে কোনো খেলোয়াড়কে ইনজুরিতে হারানো জাতীয় দলের জন্য একটি বড় ধাক্কা। তারপরও আমাদের এগিয়ে যেতে হবে।’মেক্সিকো বৃহস্পতিবার সকাল ৭ টায় দ্বিতীয় ম্যাচ খেলবে ভেনেজুয়েলার বিপক্ষে। গ্রুপের অন্য ম্যাচে ভোর ৪ টায় মুখোমুখি হবে জ্যামাইকা ও ইকুয়েডর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category