বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
Title :
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সওয়াল শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ

কোপা আমেরিকা শেষ এডারসনের

  • Update Time : সোমবার, ২০ মে, ২০২৪
  • ১১৬ Time View

ব্রাজিলের কোপা আমেরিকা স্কোয়াড থেকে ছিটকে গেছেন গোলরক্ষক এডারসন। চক্ষুকোটরে আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে আগামী ২০ জুন থেকে শুরু হতে যাওয়া লাতিন ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতাটি মিস করবেন প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির এই গোলরক্ষক।

এডারসনের পরিবর্তে গোলরক্ষক হিসেবে রাফায়েলকে স্কোয়াডে যুক্ত করেছেন ব্রাজিল কোচ ডরিভাল জুনিয়র। এখনো ব্রাজিল জাতীয় দলের জার্সি গায়ে দেননি সাওপাওলোর এই গোলরক্ষক। অথচ কোপা আমেরিকার মতো আসরে তাকেই এডারসনের বদলি হিসেবে তাকেই বেছে নিয়েছেন কোচ ডরিভাল।

প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে খেলতে নেমে ইনজুরিতে পড়েছেন এডারসন। গোল সেভ করতে গিয়ে টটেনহ্যামের ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরার সঙ্গে সংঘর্ষ হয় তার। এতে চোখের কোটরে আঘাত পান এই ব্রাজিলিয়ান।

যে কারণে গতকাল রোববার প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিপক্ষে খেলতে পারেননি এডারসন। মিস করবেন আগামী সপ্তাহে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে এফএ কাপের ফাইনাল ম্যাচটিও।তবে কোপা আমেরিকার পুরো আসর জুড়ে গোলরক্ষক এলিসনের উপরেই ভরসা রাখবে ব্রাজিল। তার উপর ভর করেই দশমবারের মতো কোপা আমেরিকার শিরোপা জিততে চাইবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।এবারের কোপা আমেরিকায় ব্রাজিল খেলবে ডি-গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিদ্বন্দ্বী হলো- কলম্বিয়া, প্যারাগুয়ে ও কোস্টারিকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category