মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

কেন দিল্লিতে ভয়াবহ বন্যা?

  • Update Time : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ৯০ Time View

ভারতের দিল্লিতে যমুনা নদীর পানির উচ্চতা সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ৪৫ বছরের রেকর্ড ভেঙে যমুনার পানি ২০৭ দশমিক ৫৫ মিটার বা ৬৮১ ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে। নদী ছাপিয়ে সেই পানি ঢুকে পড়ছে দিল্লি শহরে। এতে শহরে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। কোথাও কোথায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবন যে এলাকাতে, সেখানেও ঢুকেছে বন্যার পানি। ডুবেছে দিল্লির সচিবালয়। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার স্কুল বন্ধ রাখে দিল্লি সরকার।


বৃহস্পতিবার (১৩ জুলাই) এক জরুরি বৈঠক আহ্বান করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এর আগে তিনি জানান, বর্ষা মৌসুমের সব ধরনের দুর্যোগের মোকাবিলায় দিল্লি সরকার প্রস্তুত। দিল্লি পুলিশ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বন্যাকবলিত এলাকায় জনসমাবেশের বিরুদ্ধে বিধিনিষেধ আরোপ করেছে।

বিগত কয়েক দিন ধরেই উত্তর ভারতে যেন প্রলয় হচ্ছে। হিমাচল, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লিতে অত্যধিক ভারি বৃষ্টি হচ্ছে। প্রাণ গেছে বহু মানুষের। এরই মাঝে হরিয়ানার হাথনিকুণ্ড বাঁধ থেকে পানি ছাড়া হয়েছে। যার ফলে যমুনার পানির স্তর বিপৎসীমা থেকে তিন মিটার বৃদ্ধি পেয়েছে। শহরে ঢুকে পড়েছে বন্যার পানি। বহু এলাকা ডুবে গেছে। বহু রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে যান চলাচলের জন্য।

ইতিহাসের পাতা ঘেঁটে দেখা যাচ্ছে, ১৯৭৮ সালের ৬ সেপ্টেম্বর যমুনার পানিসীমা ২০৭ দশমিক ৪৯ মিটার ছিল। যখন থেকে যমুনার পানিসীমা মাপার কাজ শুরু হয়েছে এবং তথ্য সংগ্রহ করা হচ্ছে, ততদিনে সেটাই ছিল সর্বোচ্চ। তবে বুধবার রাত ১১টার সময় যমুনার পানিসীমা ২০৮ দশমিক ০৮ মিটার ছুঁয়ে ফেলে। বৃহস্পতিবার সকাল ৭টায় পানির স্তর বৃদ্ধি পেয়ে হয়েছে ২০৮ দশমিক ৪১ মিটার। ৪৫ বছরের রেকর্ড ভেঙে এটাই সর্বোচ্চ পানিসীমা। বিপৎসীমা থেকে ৩ মিটার ওপর দিয়ে বইছে যমুনা।

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হিমাচল প্রদেশে চার-পাঁচ দিন ধরে টানা ভারি বৃষ্টি হতে থাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে, সেখান থেকে পানি নেমে এসে হাতিনিকুণ্ড ব্যারেজ উপচে পড়ছে।

দিল্লির সবচেয়ে বন্যাকবলিত এলাকাগুলোর অন্যতম পুরাতন দিল্লি। এখানকার নিগমবোধ ঘাট শশ্মান ব্যবহার না করার জন্য বাসিন্দাদের পরামর্শ দেয়া হয়েছে। নগরীর বন্যা কবলিত এলাকাগুলো থেকে লোকজনকে সরিয়ে নেয়ার জন্য জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনীর ১২টি টিম কাজ করছে।

গত দুই দিনে দিল্লিতে ভারি বৃষ্টি না হলেও যমুনা নদীতে হরিয়ানার পানি ছাড়ার কারণে রাজধানীর নদী তীরবর্তী বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েছেন। ডুবে যাওয়ার পর অনেকেই তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। এ পর্যন্ত দিল্লির নদী তীরবর্তী ও নিচু এলাকাগুলোর কয়েক হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category