মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

কুষ্টিয়ার মিরপুরে ঐক্যবদ্ধ বিএনপি নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ নিলেন

  • Update Time : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৪৫ Time View

কুষ্টিয়ার মিরপুরে বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ১২৬টি ওয়ার্ডে একযোগে ধানের শীষের মিছিল অনুষ্ঠিত হয়েছে।

দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং নেতাকর্মীদের মধ্যে ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে এ মিছিলের আয়োজন করা হয়।

এই মিছিল অনুষ্ঠিত হয় সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপি’র সাবেক সভাপতি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলামের নির্দেশে। তাঁর নেতৃত্বে উপজেলার প্রতিটি ইউনিয়নে ওয়ার্ডভিত্তিক মিছিল বের হয়ে স্লোগানে মুখরিত হয় মিরপুর উপজেলা।

দলীয় সূত্রে জানা যায়, প্রতিটি ওয়ার্ডে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলীয় পতাকা, ধানের শীষ, ৩১ দফা বাস্তবায়নের লিফলেট ও ব্যানার হাতে নিয়ে মিছিল করেন। তাঁরা বিগত “ফ্যাসিস্ট হাসিনা সরকারের” দমন-পীড়নের প্রতিবাদ জানান এবং গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ নেন।

স্থানীয় বিএনপি নেতারা বলেন, “অধ্যাপক শহীদুল ইসলামের দিকনির্দেশনায় মিরপুর বিএনপি আজ আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ ও সংগঠিত। তাঁর নেতৃত্বেই আমরা মাঠে নেমেছি নতুন উদ্দীপনায়।”

বক্তারা আরও বলেন, এই ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে তৃণমূল পর্যায়ে নতুন নেতৃত্বের উত্থান ঘটছে এবং জনগণের সঙ্গে দলের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে। শহীদুল ইসলাম তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে দলীয় আদর্শে অবিচল থেকে বিএনপির সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

ওয়ার্ডভিত্তিক এই কর্মসূচি সম্পর্কে অধ্যাপক শহীদুল ইসলাম বলেন,“আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের নিরঙ্কুশ বিজয় নিশ্চিত করতে আমাদের নেতাকর্মীদের নিয়মিত উঠান বৈঠক, কর্মীসভা ও ঘরে ঘরে গিয়ে প্রচারণা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি ভোটারের কাছে গিয়ে দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা তুলে ধরা হচ্ছে।”

তিনি আরও বলেন, “তারেক রহমান ও তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা একটি ক্ষুধা-দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ গড়ে তুলব।”

উপজেলার বিভিন্ন ইউনিয়নে মিছিলের নেতৃত্ব দেন— পোড়াদহ ইউনিয়নে সভাপতি খন্দকার ওমর ফারুক কুদ্দুস, যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক ও স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহিদ হোসেন; বারুইপাড়ায় সভাপতি খন্দকার লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম মুকুল; আমলায় সভাপতি তোফাজ্জেল হোসেন ও সাংগঠনিক সম্পাদক শাহীন; চিথলিয়ায় সভাপতি গোলাপ আলী ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহেল বাকী; আমবাড়িয়ায় সভাপতি নায়েব আলী ও সাধারণ সম্পাদক মাসুদ আলী; বহলবাড়িয়ায় সাধারণ সম্পাদক মাহবুব আলম হারছেন ও যুবদল আহ্বায়ক সুলতান আলী; মালিহাদে সভাপতি নুরে আল আমীন বুলবুল

তৃণমূল পর্যায়ের এই কর্মসূচি মিরপুরের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে বলে স্থানীয় পর্যবেক্ষকরা মন্তব্য করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category