রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

কুমিল্লায় ওয়াজ মাহফিলের ভাইরাল ছবি নিয়ে যা জানা গেল

  • Update Time : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ১০১ Time View

কাতার ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা-ফ্রান্সের ফাইনাল খেলা শুরুর আগে কুমিল্লার দেবিদ্বারে একটি ওয়াজ মাহফিল হঠাৎ শ্রোতাশূন্য হয়ে পড়ে বলে ফেসবুকে একটি ছবি ভাইরাল হয়েছে।

তবে আয়োজকদের দাবি, মাহফিলের মূল কার্যক্রম শুরু হয় রাত ১০টা থেকে। চলে রাত ২টা পর্যন্ত। এসময় প্রচুর মানুষের উপস্থিতি ছিল।

রোববার (১৮ ডিসেম্বর) রাতে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের হোসেনপুর এলাকায় এই মাহফিল অনুষ্ঠিত হয়।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার হোসেনপুর দারুল আকরাম মাদরাসা মাঠে রোববার বিকেল থেকে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। তাতে প্রধান বক্তা ছিলেন মোল্লা নাজিম উদ্দিন। পূর্বঘোষিত ওই ওয়াজ মাহফিলের কার্যক্রম বিকেল থেকে শুরু হলেও সন্ধ্যার দিকে শ্রোতাদের সমাগম বাড়তে থাকে। রাত ৮টা পর্যন্ত মাঠ ভরে যায়। তবে সাড়ে ৮টার পর থেকে মাঠ শ্রোতাশূন্য হতে থাকে।

ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, বিশাল প্যান্ডেলের মধ্যে মঞ্চে বসে মাইকে ওয়াজ করছেন একজন বক্তা। তার সামনে বসা শিশুসহ হাতেগোনা কয়েকজন শ্রোতা।

হোসেনপুর গ্রামের সাইফুল নামের একজন যুবক জাগো নিউজকে বলেন, ‘আমি শুরু থেকে মাহফিলের শেষ পর্যন্ত সেখানে উপস্থিত ছিলাম। যে ছবিটি ভাইরাল হয়েছে সেটা সন্ধ্যার সময়ের ছবি। মাহফিলের মূল কার্যক্রম শুরু হয় ১০টার পর। এ সময় অনেক লোকজন ছিল।’

আয়োজক কমিটি ও জাফরগঞ্জ ইউনিয়নের সদস্য জয়নাল আবেদীন  বলেন, যে ছবিটি ভাইরাল হয়েছে সেটা মাহফিলের মূল কার্যক্র শুরুর আগের। মাহফিলের প্রধান বক্তা যখন বয়ান রাখেন তখন মাঠভর্তি মানুষ ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category