রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
Title :
মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের মেসির বাবা হোর্হে মেসি আর নেই এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে আর কোনো ঘরবাড়ি যেন নদীতে না যায়, এটা সরকারের ওয়াদা: পানিসম্পদ প্রতিমন্ত্রী গাংনীতে পরিত্যক্ত ১০টি ল্যান্ডমাইন ও ৫টি বক্স উদ্ধার মেসিকে হত্যার ছক, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য রাশিয়া থেকে মিত্রকে দূরে সরানোর মিশনে সার্বিয়ায় জেলেনস্কির সফর

কুমিল্লার কোচ সালাউদ্দিনকে শাস্তি দিলো বিসিবি

  • Update Time : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ১০৪ Time View

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এডিআরএস নিয়ে ক্ষোভ প্রকাশ করায় শাস্তি পেলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। ‘চিল্লাচিল্লি করলে সাসপেন্ড করবে’ এমন মন্তব্যের কারণে তাকে কঠিন শাস্তি দিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যার কারণে দেশসেরা এই কোচের ম্যাচ ফি’র ৫০ ভাগ কেটে নেওয়ার পাশাপাশি তার নামের পাশে তিনটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে।

সালাউদ্দিনের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগ আনেন মাঠের দুই আম্পায়ার ডেভিড মিলন্স, মোরশেদ আলি খান এবং টিভি আম্পায়ার তানভীর আহমেদ ও চতুর্থ আম্পায়ার মুজাহিদুজ্জামান স্বপন।

রোববার (১৫ জানুয়ারি) রাতে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স ম্যাচ শেষে কুমিল্লা কোচ সালাউদ্দিন যে মন্তব্য করেছেন, তা বিসিবির কোড অব কনডাক্টের লেভেল-২-এর আর্টিকেল ২.৭ বিরোধী। তাই শাস্তির মুখে পড়েছেন তিনি।’

ধারায় উল্লেখ আছে, ম্যাচের কোনো ঘটনা নিয়ে প্রকাশ্যে সমালোচনা ও অনুপযুক্ত মন্তব্য করা নিষিদ্ধ। কিন্তু ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আম্পায়ারিং ও এডিআরএস নিয়ে কটু কথা বলায় শাস্তি পেতে হচ্ছে তাকে।

এর আগে রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান, খুলনা টাইগার্সের ডাচ পেসার পল ফন মিকেরেনও এডিআরএস নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category