বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

কুমার বিশ্বজিতের ছেলের অবস্থা অপরিবর্তিত

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩০৩ Time View

কানাডায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের একমাত্র ছেলে নিবিড় কুমার। বর্তমানে তিনি কানাডার একটি হাসপাতালে চিকিৎসাধীন।ছেলের দুর্ঘটনার খবরে বুধবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত আনুমানিক সাড়ে ১১টায় স্ত্রীসহ কানাডায় ছুটে গেছেন কুমার বিশ্বজিৎ। বর্তমানে তিনি কানাডার টরেন্টোতে আছেন। সেখান থেকে জানিয়েছেন ছেলে নিবিড়ের সবশেষ অবস্থা।

কুমার বিশ্বজিৎ বলেন, নিবিড়ের অবস্থা এখন অপরিবর্তিত, কোনো অবনতি নেই। কানাডার ডাউন টাউনের সেন্ট মাইকেল হাসপাতালে চিকিৎসা চলছে তার।

তিনি আরও বলেন, ‌নিবিড়ের চিকিৎসার এখনও দুটি স্টেজ আছে। সৃষ্টিকর্তার অপার কৃপায় যদি সেই দুটি স্টেজ সুন্দরভাবে পার করে আসতে পারি, তখন বলব, শতভাগ সফল।’

জানা গেছে, দুর্ঘটনার পর নিবিড়ের শরীরে দুটি সার্জারি হয়েছে। তার মস্তিষ্কে রক্ত জমে ছিল, সার্জারি করে সেটি সরানো হয়েছে। আরেকটা সার্জারি হয়েছে পাকস্থলীতে। চিকিৎসকরা ধারণা করছেন, নিবিড়ের একটা স্ট্রোকও হতে পারে।

পড়াশোনার সূত্রে কানাডায় থাকছেন নিবিড় কুমার। গত সোমবার স্থানীয় সময় রাত ১১টায় সড়ক দুর্ঘটনার মুখে পড়েন তিনি।  টরন্টোর হাইওয়ে ৪২৭-এর দুনদাস স্ট্রিট ওয়েস্টে একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। গাড়িটি অতিরিক্ত গতিতে চলছিল বলে জানা গেছে। দুর্ঘটনার সময় গাড়িতে চারজন আরোহী ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category