সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

কুকুরের মাংস বেচাকেনা নিষিদ্ধ করলো দক্ষিণ কোরিয়া

  • Update Time : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ৮৭ Time View

কুকুর হত্যা ও এর মাংস বেচাকেনা নিষিদ্ধ করে নতুন আইন পাস করেছে দক্ষিণ কোরিয়া। ২০২৭ সালের মধ্যেই সেখানে কুকুরের মাংস ব্যবসা সম্পূর্ণরূপে বন্ধ করা হবে। দেশটিতে শত শত বছর ধরে চলে আসা কুকুরের মাংস খাওয়ার রীতি বিলুপ্ত করতে চায় দক্ষিণ কোরীয় সরকার।গত কয়েক দশকে অবশ্য এশীয় দেশটিতে কুকুরের মাংসের জনপ্রিয়তা কমেছে। বিশেষ করে, তরুণ প্রজন্ম কুকুরের মাংস খাওয়াকে পছন্দ করছে না।

নতুন আইনে, দক্ষিণ কোরিয়ায় খাওয়ার জন্য কুকুর পালন বা জবাই এবং কুকুরের মাংস বিতরণ বা বিক্রি নিষিদ্ধ করা হবে। আইন লঙ্ঘন করলে দোষীদের জেল হতে পারে।

কুকুর জবাই করলে তিন বছর এবং মাংসের জন্য কুকুর পালন বা মাংস বিক্রি করলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে আইনে। তবে কুকুরের মাংস খাওয়া বেআইনি হবে না।

নতুন আইনটি তিন বছরের মধ্যে কার্যকর হবে। কুকুর চাষি ও রেস্তোঁরা মালিকদের কর্মসংস্থান এবং আয়ের বিকল্প উৎস খুঁজে পেতে এই সময় দেওয়া হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের কাছে তাদের ব্যবসা গুঁটিয়ে নেওয়ার জন্য একটি পরিকল্পনা জমা দিতে হবে।

ব্যবসা বন্ধ করতে বাধ্য হওয়া কুকুর চাষি ও রেস্তোঁরা মালিকদের সব ধরনের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দক্ষিণ কোরীয় সরকার। তবে তাদের কী ধরনের ক্ষতিপূরণ দেওয়া হবে তা স্পষ্ট নয়।

সরকারি পরিসংখ্যান অনুসারে, দক্ষিণ কোরিয়ায় বর্তমানে মোটমাট ১ হাজার ৬০০টি কুকুরের মাংসের রেস্তোরাঁ ও ১ হাজার ১৫০টি কুকুরের খামার রয়েছে।

দেশটিতে কুকুরের মাংস বেচাকেনা নিষিদ্ধে আইন পাস হওয়ার প্রশংসা করেছে প্রাণী অধিকার সংগঠনগুলো।

সূত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category