বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
Title :
খানম ঢাকাকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই: ডিসি ফরিদা কেন্দ্রীয় শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের শেষ শ্রদ্ধা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরান যাবেন স্পিকার নিষেধাজ্ঞার পরও কিছু গণমাধ্যম হাসিনার বক্তব্য প্রচার করছে: ডা. জাহেদ তিন বছর ধরে ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬ জার্মানির যুব কল্যাণ কেন্দ্রে বন্দুক হামলা, নিহত ৫ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন কাঁচাবাজার-ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের বাইরে থাকবে: অর্থমন্ত্রী

কিশোরগঞ্জের কটিয়াদীতে জমে থাকা পানি থেকে শিশুর মরদেহ উদ্ধার

  • Update Time : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৮ Time View

কিশোরগঞ্জের কটিয়াদীতে নিখোঁজের একদিন পর ইকরা আক্তার (৬) নামে এক শিশুর মরদেহ গর্তে জমে থাকা পানি থেকে উদ্ধার করা হয়েছে।

বুধবার সকালে বাড়ির পাশে একটি গর্তের পানিতে তার লাশ ভেসে ওঠে। মৃত ইকরা উপজেলার মসুয়া ইউনিয়নের মুগদিয়া গ্রামের মো. মিজানুর রহমানের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর থেকে ইকরাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাড়ির চারপাশসহ বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে তার সন্ধান চেয়ে মাইকিং করা হয়। আজ সকালে বাড়ির পাশে গর্তের পানিতে তার মরদেহ ভেসে ওঠে। স্বজনরা গর্ত থেকে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

ইকরার নানা মো. আলম জানান, ইকরা মৃগী রোগে আক্রান্ত ছিল। সে প্রায়ই বাড়ি থেকে বের হয়ে যেত। খোঁজাখুঁজি করে তাকে নিয়ে আসতাম। সোমবার নিখোঁজ হওয়ার পর আর তাকে পাওয়া যায়নি। অবশেষে মঙ্গলবার সকালে বাড়ির পাশে গর্তের পানিতে তার লাশ পাওয়া যায়।

কটিয়াদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, মুগদিয়া গ্রামে পানিতে এক শিশুর লাশ ভেসে উঠার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠিয়েছি। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রশাসনের অনুমতি সাপেক্ষে দাফন করার জন্য লাশ হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category