মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

কিছু উপদেষ্টার মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই: সারজিস আলম

  • Update Time : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৫০ Time View

অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার জন্য মৃত্যু ছাড়া কোনো ‘সেফ এক্সিট’ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

মঙ্গলবার দুপুরে নওগাঁ জেলা এনসিপির সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, “কিছু উপদেষ্টার মধ্যে দায়সারা মনোভাব দেখা যাচ্ছে। তারা শুধু নির্বাচনের মাধ্যমে দায় ঝেড়ে ফেলার চেষ্টা করছেন। কিন্তু এত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত দায়িত্ব পালনে যদি ভয় থাকে, তবে তাদের এ দায়িত্বের প্রয়োজন নেই। যারা এ ধরনের চিন্তা করেন, তাদের জন্য মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই। পৃথিবীর যে প্রান্তে যাক, বাংলাদেশের মানুষ তাদের খুঁজে বের করবে।”

নির্বাচন কমিশনের (ইসি) কার্যক্রম নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

সারজিস বলেন, “ইসি জাতীয় লীগ নামে একটি দলকে নিবন্ধন দিতে উঠে পড়ে লেগেছে, অথচ তাদের টয়লেটের পাশে একটি ছোট্ট ঘর ছাড়া কিছুই নেই। যে কোনো দলকে নিবন্ধন দিতে হলে আগের মতো নয়, যাচাই-বাছাই করেই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।”

‘শাপলা’ প্রতীক নিয়ে সারজিস আলম বলেন, “শাপলা প্রতীকে আইনগত কোনো বাধা নেই। তবু ইসি যেন কারও চাপে পড়ে কাজ করছে। নির্বাচন কমিশন স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে আস্থা ধরে রেখে কাজ করবে—আমরা সেটাই চাই।”

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “এনসিপি জোটবদ্ধভাবে কারও সঙ্গে যাবে কি না, সে বিষয়ে দলের শীর্ষ পর্যায়ে আলোচনা চলছে। এর আগে সাংগঠনিক ভিত শক্তিশালী করতে আগামী নভেম্বরের মধ্যে জেলা, উপজেলা ও ইউনিটি পর্যায়ে কমিটি গঠন করা হবে।”

সভায় জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ও নওগাঁ জেলা শাখার প্রধান সমন্বয়ক মনিরা শারমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category