বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
Title :
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সওয়াল শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ

‘কিং’ নামে ডাকতে ভক্তদের নিষেধ করলেন কোহলি

  • Update Time : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ৯১ Time View

বর্তমান বিশ্বক্রিকেট মঞ্চে অন্যতম সেরা তারকার নাম বিরাট কোহলি। ভারতীয় এই ক্রিকেটের খেলায় মুগ্ধ হয়ে অনেকে তাকে ডাকেন ‘কিং কোহলি’ নামে। কোহলিকে এই নামে ডেকেই সামাজিক যোগাযোগমাধ্যম সরগরম করেন ভক্তরা।

কিন্তু কোহলি ভক্তদের দেওয়া কিং নামের সঙ্গে কতটা মানিয়ে নিতে পারছেন, সেটি হয়তো কেউই ভাবছেন না। যে কারণে, অবশেষে বিষয়টি নিয়ে কথা বলেছেন কোহলি নিজেই।

সম্প্রতি কোহলি ভক্তদেরকে নিষেধ করেছেন, তাকে যেন কিং নামে ডাকা না হয়। কারণ, এতে তিনি বিব্রতবোধ করেন।

গতকাল মঙ্গলবার এম চিন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়ামে জার্সি উন্মোচন অনুষ্ঠানে যান রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা কোহলি। সেখানে অনুষ্ঠানের পরিচালক কোহলিকে উদ্দেশ্য করে বলেন, ‘কিংয়ের অনুভূতি কী?’ এমন প্রশ্ন শুনেই গ্যালারিতে থাকা দর্শকরা হৈচৈ করতে শুরু করেন। আনন্দে মেতে উঠেন।

পরে কোহলি বলেন, ‘আমাকে কথা বলতে দিন। আজ রাতেই আমাদের চেন্নাই যেতে হবে। আমাদের চাটার্ড ফ্লাইট আছে। সুতরাং আমাদের সময় বেশি নেই। প্রথমত, আমাকে ওই নামে (কিং) ডাকা বন্ধ করতে হবে। আমি ফাফকে (ডু প্লেসি) বলেছি, প্রতি বছর যখন তুমি আমাকে ওই নামে ডাকো, আমি খুবই ব্রিবতবোধ করি। আমাকে শুধু বিরাট ডাকবা।’

ক্রিকেটে এই নাম দেওয়ার বিষয়টি নতুন নয়। সেরা ক্রিকেটারদের মাঠের পারফরম্যান্সে মুগ্ধ হয়ে ভক্তরা তাদের বিভিন্ন ধরনের নাম দিয়ে থাকেন। এর আগে ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচিন টেন্ডুলকারকে নাম দেওয়া হয়েছিল ‘গড অব ক্রিকেট’ বা ক্রিকেটের স্রষ্টা।আগামী ২২ মার্চ পর্দা উঠবে আইপিএলের। প্রথম ম্যাচেই মাঠে নামবে কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রতিপক্ষ মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category