বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
Title :
বিশ্ব বদলে দেওয়া ফরাসি বিপ্লবের স্মরণে ফ্রান্সে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ‘ফেত নাসিওনাল’ ইপসউইচ ইজতেমা: আমরা কি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঠিক বার্তা রেখে যাচ্ছি-মাহবুবুল করিম সুয়েদ বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ ঘোষণা এবার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি রিজভীর যুক্তরাষ্ট্র ও ইরানকে শান্ত থাকার আহ্বান চীনের সংঘাতের মধ্যেই তেহরানে অবতরণ করেছে রাশিয়ার কমান্ড পরমাণু বিমান বন্যাকবলিত এলাকায় স্বাস্থ্যের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী পলাতক শেখ হাসিনাকে জেলে যেতেই হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পে-স্কেল নিয়ে আইএমএফের সঙ্গে কোনো আলোচনা হয়নি: অর্থমন্ত্রী ‘কঠিন সময়ে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত জনগণের পাশে আছে মালদ্বীপ’

কানাডীয়দের জন্য ই-ভিসা চালু করল ভারত

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ৭৫ Time View

অবশেষে বরফ গলছে দিল্লি-অটোয়া সম্পর্কের। দুই মাস বন্ধ থাকার পর কানাডীয়দের জন্য ই-ভিসা চালু করলো ভারত। বুধবার (২২ নভেম্বর) থেকে এই পরিষেবা আবার শুরু হয়েছে। গত ২১ সেপ্টেম্বর থেকে এই ভিসা সেবা বন্ধ ছিল।বুধবার (২২ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, খালিস্তান ইস্যু নিয়ে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েনের জেরেই অনির্দিষ্টকালের জন্য কানাডার নাগরিকদের ভিসা দেয়া বন্ধ করে দিয়েছিল ভারত।
 
চলতি বছরের জুন মাসে কানাডায় খালিস্তানি নেতা হারদীপ সিং নিজ্জারকে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডে ভারতীয় সরকার জড়িত বলে গত মাসে পার্লামেন্টে এক বক্তব্যে অভিযোগ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
 
তবে ভারত ট্রুডোর এই দাবি নাকচ করে দেয়। তবে এরপরই দেশ দুইটির মধ্যে কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়। গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতের এক শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করে কানাডা।
 
জবাবে ভারত সরকার কানাডার এক শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করে। শুধু তাই নয়, কানাডীয় নাগরিকদের ভিসা পরিষেবা স্থগিত করে দেয়।
  
এরপর অক্টোবর মাসের শুরুর দিকে কানাডার আরও ৪১ কূটনীতিককে সরিয়ে নিতে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সরকারের প্রতি আহ্বান জানায় ভারত। এই আল্টিমেটামের পর নয়াদিল্লি থেকে ধীরে ধীরে কূটনীতিক সরিয়ে নিতে থাকে অটোয়া।
 
তবে এখন আবার কানাডীয়দের জন্য ই-ভিসা চালু হওয়ায় দুই দেশের সম্পর্কের শীতলতা কাটতে চলেছে বলে মনে করছেন অনেকে।
 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category