বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
Title :
৪ হাজার কোটি টাকা ঘুষ নেওয়ায় সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড দিল চীন এরদোয়ানের নামে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর নালিশ ফিলিস্তিনিদের জন্য যার মায়া নেই, সে মানুষই নয়: মিশরের প্রধান কোচ এইচএসসির প্রশ্নপত্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ জামালপুরে আইনজীবীর চেম্বারে মিলল বোমা, গুলি ও মদের বোতল কাশিয়ানীতে স্ত্রী হত্যার ১২ ঘণ্টার মধ্যেই স্বামী গ্রেপ্তার কক্সবাজারে থামছে না পাহাড়ধসের কান্না, ঝুঁকিতে লাখো মানুষ বিএনপি সরকার জুলাই সনদ ও জনগণের রায়কে অস্বীকৃতি জানিয়েছে: নাহিদ ইসলাম বাংলাদেশি কর্মীদের জন্য খুলে দেওয়া হলো মালয়েশিয়ার শ্রমবাজার বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

কানাডায় দাবানল, সতর্কতা জারি

  • Update Time : রবিবার, ১২ মে, ২০২৪
  • ৬৭ Time View

কানাডার আলবার্টায় ফোর্ট ম্যাকমুরেতে ছড়িয়ে পড়েছে দাবানল। এরই মধ্যে দাবানলটি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ফলে সেখানের নাগরিকদের সরিয়ে নিতে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। দাবানল মৌসুম সামনে রেখে এটাই তাদের প্রথম পদক্ষেপ।

এক বিজ্ঞপ্তিতে আলবার্টার সরকার জানিয়েছে, ফোর্ট ম্যাকমুরে ফরেস্টে দাবানলের ঝুঁকি অনেক। তাছাড়া শনিবার সেখানে তীব্র বাতাসের আশঙ্কা করা হচ্ছে।২০১৬ সালের দাবানলের সময় ফোর্ট ম্যাকমুরে থেকে ৯০ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়। বন্ধ রাখা হয়েছিল তেলের উৎপাদন।এরই মধ্যে কানাডার কেন্দ্রীয় সরকার দাবানলের ঝুঁকির কথা জানিয়েছে। বলা হয়েছে, এ বছর স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা বেশি থাকবে।

গত বছর দাবানলের ক্ষেত্রে ভয়াবহ পরিস্থিতি দেখেছে কানাডা। ২০২৩ সালে দেশটিতে সাড়ে ছয় হাজারের বেশি দাবানলের ঘটনায় পুড়ে যায় ১৫ মিলিয়ন হেক্টর এলাকা, যা বার্ষিক গড়ের তুলনায় সাত গুণ বেশি ছিল। এতে অন্তত ৯ ফায়ারফাইটার মারা যান। বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছিল দুই লাখ ত্রিশ হাজারের মতো মানুষকে।

সূত্র: রয়টার্স

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category