সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

কানাডায় জনসংখ্যার বৃদ্ধির নতুন রেকর্ড

  • Update Time : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ৮৫ Time View

আন্তর্জাতিক অভিবাসনে ভর করে কানাডায় নতুন রেকর্ড গড়লো জনসংখ্যা বৃদ্ধির হার। চলতি বছরের প্রথম নয় মাসে দেশটিতে যে হারে জনসংখ্যা বেড়েছে, তা আগে কখনো পুরো এক বছরেও বাড়েনি। এমনকি ২০২২ সালের রেকর্ডও ভেঙে দিয়েছে ২০২৩ সালের প্রথম নয় মাস। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) প্রকাশিত দেশটির সরকারি পরিসংখ্যানে উঠে এসেছে এই তথ্য।

স্ট্যাটিসটিকস কানাডার তথ্যমতে, গত ১ অক্টোবর দেশটির জনসংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ৪ কোটি ৫ লাখ ২৮ হাজার ৩৯৬ জন। অর্থাৎ, গত ১ জুলাইয়ের পর থেকে কানাডার জনসংখ্যা বেড়েছে ৪ লাখ ৩০ হাজার ৬৩৫ জন বা ১ দশমিক ১ শতাংশ।১৯৫৭ সালের পর থেকে এক ত্রৈমাসিকে আর কখনো এত বেশি হারে জনসংখ্যা বাড়তে দেখেনি কানাডা। ওই বছর দেশটির জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ১ দশমিক ২ শতাংশ, সংখ্যার হিসাবে ১ লাখ ৯৮ হাজার জন।

স্ট্যাটিসটিকস কানাডা বলেছে, ২০২৩ সালের প্রথম নয় মাসে (জানুয়ারি থেকে সেপ্টেম্বর) দেশটির মোট জনসংখ্যা বেড়েছে ১০ লাখ ৩০ হাজার ৩৭৮ জন। ১৮৬৭ সালে কানাডীয় কনফেডারেশনের পর থেকে পুরো এক বছরেও আর কখনো এত বেশি জনসংখ্যা বাড়েনি দেশটিতে। এমনকি, ২০২২ সালের রেকর্ডও ভেঙে গেছে এ বছর।

সংস্থাটি জানিয়েছে, চলতি বছর উত্তরপশ্চিমাঞ্চল বাদে কানাডার প্রতিটি প্রদেশ ও অঞ্চলেই জনসংখ্যা বেড়েছে। আর এর পেছনে সবচেয়ে বড় অবদান আন্তর্জাতিক অভিবাসীদের (৯৬ শতাংশ)। বাকি অংশটুক প্রাকৃতিক বৃদ্ধির ফল বা জন্ম ও মৃত্যুর সংখ্যার মধ্যে পার্থক্য।২০২৩ সালের তৃতীয় ত্রৈমাসিকে (জুলাই থেকে সেপ্টেম্বর) মোট ১ লাখ ৭ হাজার ৯৭২ জন অভিবাসীকে স্বাগত জানিয়েছে কানাডা। তবে দেশভিত্তিক অভিবাসীর সংখ্যা প্রকাশ করা হয়নি।স্ট্যাটিসটিকস কানাডা জানিয়েছে, বার্ধক্য, নিম্ন প্রজনন হার এবং অধিক সংখ্যক অভিবাসী ও অস্থায়ী বাসিন্দা আগমনের কারণে দেশটির জনসংখ্যা বৃদ্ধিতে প্রাকৃতিক বৃদ্ধির অবদান আগামী বছরগুলোতে কমে যাবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: এনডিটিভি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category