বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
Title :
বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ডা. জাহেদের ঘটনায় দিল্লির ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় ৬৪৫ কোটি টাকায় ৪ কোটি লিটার তেল কিনবে সরকার লেবানন থেকে সেনা সরাবে না ইসরায়েল: প্রতিরক্ষামন্ত্রী করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬ খাত সমঝোতা স্মারক যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা: গালিবাফ খামেনির শেষ বিদায়ে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছে ইরান জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার শেখ হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের বগি তিনি জুলাই শহীদের মা, এটি খেয়াল রেখে বক্তব্য রাখবেন: আইনমন্ত্রীকে স্পিকার

কলকাতায় পরীর দুই সিনেমা

  • Update Time : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ২০৫ Time View

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। তার অভিনীত দুই সিনেমা ‘বিশ্ব সুন্দরী’ ও ‘গুনীন’ কলকাতায় ‘চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে’ প্রদর্শিত হয়েছে মঙ্গলবার (১ নভেম্বর)।এদিন দুপুর ১টা থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত দেখানো হয়েছে চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ্বসুন্দরী’। সিনেমায় পরীমনির বিপরীতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেখানো হয় গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুনীন’। এ সিনেমায় পরীমনির বিপরীতে আছেন শরিফুল রাজ।

এদিকে ২৯ অক্টোবর থেকে শুরু হওয়া কলকাতায় ‘চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’ আগামীকাল (২ নভেম্বর) পর্যন্ত চলবে। এই উৎসবে প্রদর্শিত হবে ৩৭টি বাংলাদেশি চলচ্চিত্র। বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনের ব্যবস্থাপনায় চলচ্চিত্র উৎসব চলছে।
কলকাতার নন্দন-১, ২ ও ৩ হলে বাংলাদেশি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। হলগুলো দর্শকের জন্য উন্মুক্ত। উল্লেখ্য, এ উৎসবে ‘হাসিনা: আ ডটার’স টেল’, ‘হাওয়া’, ‘পরাণ’, ‘চিরঞ্জীব মুজিব’সহ মোট ৩৭টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। কলকাতার ঐতিহাসিক প্রেক্ষাগৃহ নন্দন-১, ২ ও ৩-এ প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলচ্চিত্র উৎসব জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category