বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

কচুয়া উপজেলা জাতীয় পার্টি ও সহযোগী অঙ্গ সংগঠনের সৌজন্যে কেন্দ্রীয় জাতীয় পার্টির নেতা হাবিব খান ইসমাইলের পিতা মাতার স্মরণে ইফতার মাহফিল

  • Update Time : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ৪১৮ Time View

আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসনের সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য ও ফ্রান্স শাখার জাতীয় পার্টির সদস্য সচিব, কচুয়ার কৃতি সন্তান হাবিব খান ইসমাইলের পিতা-মাতার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের দোজানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা জাতীয় পার্টি ও সহযোগী অঙ্গ সংগঠনের সৌজন্যে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
চাঁদপুর জেলার জাতীয় পার্টির সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিন চৌধুরীর সভাপতিত্বে ও তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য ও ফ্রান্স শাখার জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ হাবিব খান ইসমাইল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব জয়নাল আবেদীন, কেন্দ্রীয় জাতীয় পার্টির নেতা মোঃ বাবুল খান, উপজেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ হানিফ মিয়াজী, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি রুহুল আমিন, পৌর জাতীয় পার্টির সিনিয়র যুগ্ন আহবায়ক কবির হোসেন সেলিম, পালাখাল মডেল ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, বিশিষ্ট সমাজসেবক মোঃ আব্দুল হাই তালুকদার, সগীর হোসেন, শফিউল্লাহ তালুকদার প্রমুখ। এ সময় চাঁদপুর জেলা ও কচুয়া উপজেলার জাতীয় পার্টির বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের আত্মার মাগফিরাত ও বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

ছবিঃ কচুয়া জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিলে
প্রধান অতিথির বক্তব্য রাখছেন,কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য ও ফ্রান্স শাখার জাতীয় পার্টির সদস্য সচিব কচুয়ার কৃতি সন্তান হাবিব খান ইসমাইল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category