রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
Title :
মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের মেসির বাবা হোর্হে মেসি আর নেই এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে আর কোনো ঘরবাড়ি যেন নদীতে না যায়, এটা সরকারের ওয়াদা: পানিসম্পদ প্রতিমন্ত্রী গাংনীতে পরিত্যক্ত ১০টি ল্যান্ডমাইন ও ৫টি বক্স উদ্ধার মেসিকে হত্যার ছক, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য রাশিয়া থেকে মিত্রকে দূরে সরানোর মিশনে সার্বিয়ায় জেলেনস্কির সফর

ওমানে বাংলাদেশী যুবকের আত্মহত্যা

  • Update Time : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ১০৩ Time View

ওমানের মাস্কাটে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার শাকিল (২৪) নামে এক  বাংলাদেশী যুবক আত্মহত্যা করেছেন।শনিবার (২০ জানুয়ারি) সকালে ওমানের মাস্কাট শহরে এ আত্মহত্যার ঘটনা ঘটে।

নিহত সফি উল্যাহ শাকিল উপজেলার বসুরহাট পৌরসভার ৩নং ওয়ার্ডের করালিয়া এলাকার কাশেম মিয়ার নতুন বাড়ির শহীদ উল্যার ছেলে।

নিহতের ছোট ভাই মোঃ আবদুল্লাহ জানান, জীবিকার তাগিদে তার বড় ভাই শাকিল ১১ মাস আগে ওমানের মাস্কাট শহরে পাড়ি জমান। সেখানে তিনি ইলেকট্রিক পাইপ ফিটারের কাজ করতেন। শনিবার সকালে মাস্কাটে তার থাকার ঘরের পাশে একটি নির্মাণাধীন ভবনে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। পরে তার লাশ উদ্ধার করে ওইদিন সকালে কোম্পানির ফোরম্যান বিষয়টি দেশে মুঠোফোনে আমাদেরকে জানান।

তিনি আরও জানান, পরিবারের সকলের সাথে ওইদিন রাতেও কথা বলেছিলেন। আমরা যতটুকু জেনেছি তিনি দেশে একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। তার সাথে রাগ-অভিমান করে সে এ আত্মহত্যা করেছে বলে ধারনা করছি। এসময় তিনি শাকিলের মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category