রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
Title :
প্রচণ্ড তাপপ্রবাহে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়: গণপূর্ত মন্ত্রী ফেনীতে ১১ দলীয় জোটের গণমিছিল প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতে দুর্নীতি-অবহেলায় বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী আধিপত্য প্রতিষ্ঠা মানবকল্যাণ বয়ে আনতে পারে না: তথ্যমন্ত্রী এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী বাবার শেষ বিদায়ে কেন নেই মোজতবা!

এ বছর ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে ২৫ হাজার অভিবাসী

  • Update Time : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬২ Time View

চলতি বছরের এখন পর্যন্ত ফরাসি উপকূল থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েযুক্তরাজ্যে পৌঁছেছেন ২৫ হাজার অভিবাসী। এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় অন্তত চার শতাংশ বেশি।

২০২৩ সালের এই সময়ে মোট ২৩ হাজার ৯৯৬ অভিবাসী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছিলেন।তবে চলতি বছর একই সময়ে অবৈধভাবে যুক্তরাজ্যে পৌঁছানো অভিবাসীর সংখ্যা ২০২২ সালের তুলনায় ২১ শতাংশ কম। ওই বছর একই সময়ের মধ্যে ৩১ হাজার ৬৮৬ অভিবাসী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছিলেন।

অভিবাসীদের অবৈধপথে যুক্তরাজ্যে পৌঁছানোর চেষ্টা এখনো অব্যাহত রয়েছে। সোমবার টানা তৃতীয় দিনের মতো খারাপ আবহাওয়া উপেক্ষা করে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন কয়েকশ অভিবাসী। লাইফ জ্যাকেট এবং কম্বল গায়ে দেওয়া কিছু অভিবাসীকে কর্তৃপক্ষ ডোভার বন্দরে নিয়ে যাচ্ছে, এমন ছবি দেখা গেছে।

স্থানীয় হোম অফিস জানিয়েছে, রোববার ১৩টি নৌকায় করে মোট ৭১৭ জন অভিবাসী যুক্তরাজ্যে প্রবেশ করেছেন। এই সংখ্যা চলতি বছর একদিনে যুক্তরাজ্যে প্রবেশ করা অভিবাসীর সংখ্যা বিবেচনায় তৃতীয় সর্বোচ্চ।তার আগে চলতি বছরের ১৮ জুন ৮৮২ জন এবং ১৪ সেপ্টেম্বর ৮০১ জন ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছিলেন।

সূত্র: ইনফোমাইগ্রেন্টস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category