রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
Title :
মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি, সবাইকে ঘরে থাকার অনুরোধ হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু তথ্য মন্ত্রণালয়ের আইন আরও যুগোপযোগী করা হবে: তথ্যমন্ত্রী বন্ধুকে বিয়ে করার কারণ জানালেন মৌসুমী হামিদ নিরাপত্তার অজুহাতে জনগণ থেকে দূরত্ব তৈরি করবেন না: প্রধানমন্ত্রী ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’ সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি নিষিদ্ধ প্রচণ্ড তাপপ্রবাহে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়: গণপূর্ত মন্ত্রী

এসসিও সম্মেলন: মোদীকে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ৬৯ Time View

অক্টোবরে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-র সদস্য দেশগুলোর বৈঠক রয়েছে। এসসিও-র এবারের শীর্ষ সম্মেলন আয়োজিত হচ্ছে পাকিস্তানের ইসলামাবাদে।

বহুপাক্ষিক ওই সম্মেলনে যোগ দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ জানিয়েছেন, ১৫-১৬ অক্টোবর এসসিও সদস্য রাষ্ট্রগুলোর বৈঠক হবে। প্রত্যেক দেশের রাষ্ট্রনেতাকে ওই সম্মেলনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী মোদীকেও আমন্ত্রণ পাঠানো হয়েছে। বেশ কিছু দেশ এরই মধ্যে আমন্ত্রণ গ্রহণ করেছে। কোন কোন দেশ নিশ্চিত করেছে, তা পরবর্তী সময়ে জানানো হবে।

এদিকে অক্টোবরে ইসলামাবাদের ওই বৈঠকে মোদী বা ভারতের কোনো প্রতিনিধি থাকবেন কি না, সে বিষয়ে দিল্লি থেকে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। ইসলামাবাদ থেকে আমন্ত্রণ এসেছে কি না, তা নিয়েও দিল্লি থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া নেই।

তবে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সদস্য দেশগুলোর শীর্ষনেতাদের বৈঠকে মোদীকে আমন্ত্রণ ইসলামাবাদের ‘আনুষ্ঠানিকতা’ হিসেবেই দেখছেন কূটনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, পাকিস্তানের ওই আমন্ত্রণ মোদীর এড়িয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি।

সূত্র: জিও নিউজ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category