বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
Title :
বিএনপি জনগণের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী মালয়েশিয়ায় বড় ধরনের অভিযানে ৩৭০ বাংলাদেশি আটক ভারতে সরকারি উদ্যোগে গোমূত্র ক্রয়, লিটারপ্রতি দর ২০ রুপি ১২ বছরে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৫ জনের মৃত্যু আকাশেই গতিপথ বদলাতে পারে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র: আইআরজিসি হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী মুক্তিযুদ্ধে শেখ হাসিনা ও তাঁর পরিবারের অবদান নেই: রিজভী নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গেলো গাড়ি

  • Update Time : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮০ Time View

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গেছে একটি প্রাইভেটকার। পেছন দিক থেকে একটি গাড়ি সেটিকে ধাক্কা দিয়ে নম্বর প্লেট রেখে পালিয়ে যায়।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে। প্রাইভেটকারটিতে নারী ও শিশুসহ ৫ জন ছিলেন। তবে এতে কেউ আহত হয়নি। এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালুর এক সপ্তাহ যেতে না যেতেই এ দুর্ঘটনা ঘটলো।

এ ঘটনার একটি লাইভ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, প্রাইভেটকারটি রাস্তার পাশে পার্কিং করা ছিল।

দুর্ঘটনার পর একটি ভিডিওতে ভুক্তভোগীরা জানান, তাদের প্রাইভেটকারটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে একটি গাড়ি বনানীর দিকে পালিয়ে যায়। নম্বর প্লেটটিও ফেলে চলে যায়। এতে প্রাইভেটকারটির পেছনের দিকটা দুমড়ে-মুচড়ে যায়।

গত ২ সেপ্টেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যদিয়ে যানজটের নগরীতে এক নতুন দিগন্তের সূচনা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category