সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

এবার রাশিয়ায় ইউক্রেনের ব্যাপক হামলা, নিহত ২১

  • Update Time : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ১০৮ Time View

রাশিয়ার বেলগোরদ শহরে এবার ব্যাপক হামলা চালিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। এতে অন্তত ২১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে তিনজন শিশুও আছে। এ ছাড়া হামলায় আহত হয়েছে ১১০ জন। রাশিয়ার কর্তৃপক্ষ এই দাবি করেছে।

ইউক্রেনে সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলার পর রাশিয়ার ওপর এ হামলার খবর এলো। আজ রোববার সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাশিয়ার জরুরি মন্ত্রণালয়ের বরাত দিয়ে রুশ সংবাদ সংস্থা তাস বলছে, বেলগোরদের কেন্দ্রস্থলে ব্যাপক হামলার ফলে এসব হতাহতের ঘটনা ঘটেছে। এনিয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতি জারি করেছে। সেখানে বলা হয়েছে, এই অপরাধের শাস্তি পেতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, কিয়েভ সম্মুখসারিতে পরাজয় থেকে মনোযোগ সরানোর চেষ্টা করছে এবং আমাদেরও একই পদক্ষেপ নিতে উস্কে দিতে চাইছে।

এর আগে গত শুক্রবার ইউক্রেনে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রাশিয়া। এতে অন্তত ৪০ জন নিহত হয়, আহত ১৫০ জনের বেশি। এরপরেই রাশিয়ার ওপর হামলার খবর এলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category