বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

এবার কলকাতার সোহিনীর সঙ্গে জুটি বাঁধছেন আরিফিন শুভ

  • Update Time : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ৯০ Time View

‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার সাফল্যের পরে একের পর এক নতুন প্রজেক্টে যুক্ত হচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। আর আগে গত শুক্রবার (১০ নভেম্বর) তিনি ‘নীলচক্র’ শিরোনামে নতুন একটি সিনেমার ঘোষণা দিয়েছেন।

কয়েক দিনের মাথায় আবারো সুখবর দিলেন অভিনেতা। জানা গেল, কলকাতায় ‘লহু’ শিরোনামে এক ওয়েব সিরিজে চুক্তিবদ্ধ হয়েছেন শুভ। এতে তার বিপরীতে অভিনয় করবেন ওপার বাংলার ওটিটি কুইন সোহিনী সরকার।

জানা গেছে, চলতি মাসের শেষের দিকে শুটিং শুরু হবে সিরিজটির।
এ বিষয়ে আরিফিন শুভ জানান, ‘এটি অবশ্যই অনেক আনন্দের বিষয়। শুধু আমার জন্য নয় বরং আমাদের বাংলাদেশের ওটিটির ও সাধারণ যত দর্শক আছেন তাদের জন্যও এক্সাইটমেন্টের যে, পশ্চিমবঙ্গে চরকির কাজ হতে যাচ্ছে। সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা। আমি সেই সাথে ধন্যবাদ দিতে চাই পরিচালক, প্রযোজক ও প্ল্যাটফর্মকে যারা ভালো ভালো কাজের সুযোগ দিচ্ছেন। আর সর্বোপরি আমার দর্শকদের প্রতি ভালোবাসা, তাদের দোয়া ও সাপোর্টের জন্য।’
 
‘লহু’ সিরিজটির প্রসঙ্গে শুভ বলেন, ‘স্ক্রিপ্ট পড়েছি। পরিচালকের সাথে কয়েক দফায় মিটিং হয়েছে। চরিত্রের মাত্রাটা কী রকম ও কেমন তা বোঝার চেষ্টা করছি। আর শুট শুরু হলে কাজটা আরও ভালোভাবে করতে পারবো বলে আশা করছি।’
 
অন্যদিকে সিরিজটি নিয়ে বেশ এক্সাইটেড সোহিনী সরকার। কাজটির জন্য নিজেকে প্রস্তুত করছেন জানিয়ে এ অভিনেত্রী বলেন, আমি ভীষণ আশাবাদী কাজটা নিয়ে। কলকাতায় চরকির কাজ শুরু হচ্ছে এতে আমাদের কাজের ক্ষেত্রও বাড়ল। ভেবেই খুব ভালো লাগছে।
 
এদিকে এ সিরিজের প্রেক্ষাপট প্রসঙ্গে পরিচালক রাহুল মুখার্জী বলেন, পাহাড়ি অঞ্চলে একটি সক্রিয় গোষ্ঠীকে সামলাতে বিশেষ দল পৌঁছায়। তারপর কী হয় তা নিয়েই গল্প। এছাড়া শুভ, সোহিনী সবাই মিলে যে কাজ হবে এতে মনে হচ্ছে, আমাদের ভৌগোলিক যে বর্ডার আছে সেটা কয়েক যুগের জন্য খুলে দেয়া হচ্ছে। দুটো দেশ মিলেমিশে দারুণ কিছু করে ফেলবো শিল্প দিয়ে।
 
চরকি অরিজিনাল সিরিজ ‘লহু’তে আরিফিন শুভ-সোহিনী ছাড়াও অভিনয় করবেন রাজনন্দিনী পাল, সৌম্য মুখোপাধ্যায়, শ্যামল চক্রবর্তী, অনুজয় চট্টোপাধ্যায় প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category