মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
Title :
ইপসউইচ ইজতেমা: আমরা কি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঠিক বার্তা রেখে যাচ্ছি-মাহবুবুল করিম সুয়েদ বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ ঘোষণা এবার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি রিজভীর যুক্তরাষ্ট্র ও ইরানকে শান্ত থাকার আহ্বান চীনের সংঘাতের মধ্যেই তেহরানে অবতরণ করেছে রাশিয়ার কমান্ড পরমাণু বিমান বন্যাকবলিত এলাকায় স্বাস্থ্যের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী পলাতক শেখ হাসিনাকে জেলে যেতেই হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পে-স্কেল নিয়ে আইএমএফের সঙ্গে কোনো আলোচনা হয়নি: অর্থমন্ত্রী ‘কঠিন সময়ে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত জনগণের পাশে আছে মালদ্বীপ’ ওয়াশিংটনের আক্রমণের জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা হামলা

এবার ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা

  • Update Time : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ৭২ Time View

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হামলাকারী ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার পদক্ষেপ নেওয়া হবে বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

তিনি বলেন, ওই ভূখণ্ডে সহিংসতার জন্য দায়ী ইসরায়েলি চরমপন্থীদের ওপর ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। তবে তিনি এটাও বলেছেন, সহিংসতার জন্য অভিযুক্ত ফিলিস্তিনিদের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। খবর-বিবিসি

এ বিষয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, এই নিষেধাজ্ঞা উল্লেখযোগ্য সংখ্যক চরমপন্থী ইসরায়েলি ও তাদের পরিবারের কিছু সদস্যকে প্রভাবিত করবে।

৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর গাজায় যুদ্ধ শুরু করেছে জেরুজোলেম। এরপর থেকে পশ্চিম তীরেও আক্রমণ বেড়েছে। পশ্চিম তীরে বসতি স্থাপনকারীরা গাজার যুদ্ধকে জমি দখলের সুযোগ হিসেবে ব্যবহার করছে এমন অভিযোগ করেছেন ফিলিস্তিনিরা।

১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখলের পর থেকে ইসরায়েল সেখানে ২৫০টিরও বেশি বসতি স্থাপন করেছে। এসব বসতিতে বসবাস করে ৭ লাখের মতো ইহুদি।

আন্তর্জাতিক বিশ্বের বড় একটি অংশ এই জনবসতিকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী ও অবৈধ বলে মনে করে। যদিও ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এই ব্যাখ্যার বিরোধিতা করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category