মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

এফবিসিসিআইয়ের নির্বাচন ৩১ জুলাই

  • Update Time : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ৮২ Time View

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পরিচালনা পর্ষদের ২০২৩-২৫ মেয়াদে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে।

বৃহস্পতিবার নির্বাচনের তফসিল এফবিসিসিআইয়ের সদস্য সংস্থাগুলোর কাছে পাঠানো হয়।

তফসিল অনুযায়ী, এফবিসিসিআই পরিচালনা পর্ষদ (বোর্ড অব ডিরেক্টরস) এর নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩১ জুলাই সোমবার।

ওইদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ শেষে পরিচালক পদে নির্বাচিতদের নাম ঘোষণা করা হবে। নির্বাচিত পরিচালকদের ভোটে এফবিসিসিআই সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও ছয়জন সহ-সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগস্ট মাসের ২ তারিখে।

সাধারণ পরিষদ সদস্যের নাম ফেডারেশনে পাঠানোর সর্বশেষ তারিখ ঠিক করা হয়েছে ৩ জুন। ১১ জুন প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন পরিচালনা বোর্ড। অভিযোগ যাচাই বাছাই ও প্রয়োজনীয় সংশোধনী সাপেক্ষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২১ জুন।

পরিচালক পদের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন নির্ধারণ করা হয়েছে ১ জুলাই। ১৫ জুলাই প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আর প্রার্থিতা বাতিলের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ১৮ জুলাই। একইদিনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

এফবিসিসিআইয়ের ২০২৩-২০২৫ মেয়াদের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে রয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এর সাবেক সভাপতি এ মতিন চৌধুরী।

কমিটির অন্য দুই সদস্য হলেন এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক মো. শামছুল আলম এবং অগ্রণী ব্যাংকের পরিচালক কে এম এন মঞ্জুরুল হক।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category