রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
Title :
মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু মহেশখালীতে বসছে আরও তিনটি এলএনজি টার্মিনাল ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী কে এই আইজেনকট, ফিলিস্তিন প্রশ্নে তাঁর অবস্থান কী? সৌদি আরবের আরামকো টাওয়ারে বিস্ফোরণ, উড়ে গেছে দরজা-জানালার কাচ সৌদিতে দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক দেশে খাদ্য মজুদ ২২ লাখ মেট্রিক টন: খাদ্যমন্ত্রী চীনের অটোমোবাইল জায়ান্ট বিওয়াইডি ‘গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ এর স্বীকৃতি পেয়েছে: বিওয়াইডির নতুন মাইলফলক অর্জন জ্বালানি ও কৃষি খাতে সহযোগিতা বাড়াতে ঢাকা-মস্কো সমঝোতা বগুড়ার ধুনটে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

এটাই আমার শেষ কনসার্ট: তাহসান

  • Update Time : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮০ Time View

দেশের জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান। দীর্ঘ দুই যুগের বেশি সময় ধরে সংগীতপ্রেমীদের মুগ্ধ করেছেন তিনি। বর্তমানে অস্ট্রেলিয়া সফরে থাকা অবস্থায় তিনি জানান, আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে তাহসান খাননে বলতে শোনা যায়, ‘এটাই আমার শেষ কনসার্ট। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলবো।’

তিনি আরও বলেন, ‘মেয়ে বড় হচ্ছে, এখন কি দাঁড়ি রেখে স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করতে ভালো লাগে?’

মেলবোর্নে তাহসান নিজের শেষ কনসার্টে এই ঘোষণা দেন। তাহসান আরও জানান, তার সব সোশ্যাল মিডিয়া একাউন্ট ডিএক্টিভেট করে দিয়েছেন।

এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহসানের ফেসবুক ও ইনস্টাগ্রাম একাউন্ট খুঁজে পাওয়া যায়নি।

প্রসঙ্গত, তাহসান খান ছায়ানট থেকে ছয় বছর রবীন্দ্রসংগীত শিখেছেন। ১৯৯৮ তিনি ও আরও কয়েকজন মিলে গঠন করেন ব্যান্ডদল ব্ল্যাক, পরবর্তীতে তিনি ব্যান্ডদল থেকে আলাদা হয়ে নিজস্ব ধারার গানে সম্পৃক্ত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category