সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

এক্স সিরামিকস গ্রুপের উদ্যোগে ক্রিকেট মাঠে সুবিধাবঞ্চিত শিশুরা

  • Update Time : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৯ Time View

এক্স সিরামিকস গ্রুপের উদ্যোগে বাংলাদেশ প্রিমিয়ার লীগের ক্রিকেট খেলা উপভোগ করলো কেকে ফাউন্ডেশনের আশ্রয়কেন্দ্র ‘জয় সকল শিশু’র সুবিধাবঞ্চিত শিশুরা।

দেশের সিরামিকখাতের অন্যতম এই প্রতিষ্ঠানটি পরিচালিত দাতব্য সংস্থা কেকে ফাউন্ডেশনের আশ্রয়কেন্দ্রের ৮০ জন শিশু বুধবার বিপিএলে সিলেট স্টাইকার্সের একটি খেলা উপভোগ করে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্যালারিতে থাকা কোনো শিশুর হাতে মাশরাফির নাম লেখা। ছোট ছোট এসব বাচ্চাদের চোখে মুখে ছিল তারার ছটা। ভালোবাসার অণূরণ। প্রথমবারের মতো দেশের তারকা ক্রিকেটারদের খেলা সরাসরি দেখতে পাওয়ার আনন্দ।

এই ব্যতিক্রমী উদ্যোগ প্রসঙ্গে এক্স সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক মাহিন মাজহার বলেন, সরাসরি মাঠে বসে ক্রিকেট উপভোগ করার মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুরা জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবে।

তিনি বলেন, এই শিশুরাই গড়বে আগামীর বাংলাদেশ। এসডিজি লক্ষ্যমাত্রা অনুযায়ী আমরা বিশ্বাস করি কাউকে পেছনে ফেলে নয়। সকল শিশুকে সমান সুযোগে বেড়ে ওঠা নিশ্চিতেই সামাজিক কার্যক্রম পরিচালনা করছে কেকে ফাউন্ডেশন। এক্স সিরামিকস এই উদ্যোগের সাথে থাকতে পেরে আনন্দিত।

দেশের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে দাতব্য সংস্থা হিসেবে ২০১১ সাল থেকে কার্যক্রম পরিচালনা করে আসছে কেকে ফাউন্ডেশন। এর অন্যতম উদ্যোগ হলো শিশুদের শেল্টার হোমস, জয় সকল শিশুর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category