বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
Title :
বিশ্ব বদলে দেওয়া ফরাসি বিপ্লবের স্মরণে ফ্রান্সে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ‘ফেত নাসিওনাল’ ইপসউইচ ইজতেমা: আমরা কি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঠিক বার্তা রেখে যাচ্ছি-মাহবুবুল করিম সুয়েদ বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ ঘোষণা এবার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি রিজভীর যুক্তরাষ্ট্র ও ইরানকে শান্ত থাকার আহ্বান চীনের সংঘাতের মধ্যেই তেহরানে অবতরণ করেছে রাশিয়ার কমান্ড পরমাণু বিমান বন্যাকবলিত এলাকায় স্বাস্থ্যের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী পলাতক শেখ হাসিনাকে জেলে যেতেই হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পে-স্কেল নিয়ে আইএমএফের সঙ্গে কোনো আলোচনা হয়নি: অর্থমন্ত্রী ‘কঠিন সময়ে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত জনগণের পাশে আছে মালদ্বীপ’

এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাসে আগুন

  • Update Time : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ৮১ Time View

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের (ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ে) টোল প্লাজায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে এ ঘটনায় ওই বাস ও টোল প্লাজার টাকা আদায়ের একটি বুথ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।সিরাজদিখান ফায়ার সার্ভিস স্টেশনের দলনেতা (টিম লিডার) রফিকুল ইসলাম আগুনের বিষয়টি নিশ্চত করেছেন। দুর্ঘটনাকবলিত ওই বাস বসুমতি পরিবহনের। বাসটি ঢাকা থেকে যাত্রী নিয়ে মাদারীপুরের দিকে যাচ্ছিল।

ফয়ার সার্ভিসের টিম লিডার রফিকুল ইসলাম বলেন, বসুমতি পরিবহনের ওই বাস যাত্রীসহ রাজধানী ঢাকা থেকে মাদারীপুরের দিকে যাচ্ছিল।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের দক্ষিণ কেরানীগঞ্জ টোল প্লাজার কাছে পৌঁছালে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গ যাত্রীরা নেমে যান। ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। সিরাজদিখান ফায়ার স্টেশনে খবর দিলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category