বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

এক্সপ্রেসওয়েতে তরুণীকে হত্যা: অস্ত্রসহ প্রেমিক গ্রেপ্তার

  • Update Time : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৭৮ Time View

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে শাহিদা আক্তার (২২) নামে এক তরুণীকে গুলি করে হত্যার ঘটনায় রিভলবারসহ প্রেমিক তৌহিদ শেখ তন্ময়কে (২৩) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

রোববার দিবাগত রাতে ভোলার ইলিশা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তন্ময় রাজধানীর ওয়ারীর ২২নং বণগ্রাম রোডের মৃত শফিক শাহর ছেলে।

তার স্বীকারোক্তির ভিত্তিতে সোমবার সকালে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের একটি পুকুরে তল্লাশি চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত রিভলবার উদ্ধার করা হয়।

এ তথ্য নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মো. ইশতিয়াক রাসেল জানান, সদরঘাট থেকে লঞ্চে করে ভোলা মনপুরা দ্বীপে পালিয়ে যাচ্ছিল তন্ময়। গ্রেপ্তার তৌহিদকে নিয়ে তরুণীর লুণ্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা করছে ডিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তরুণীকে হত্যার কথা স্বীকার করেছে তৌহিদ। তার বাড়ি রাজধানীর ওয়ারী এলাকায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category