রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
Title :
ফরিদপুরে বাসচাপায় ৫ জন নিহত, ৬ গাড়িতে আগুন সব গণঅভ্যুত্থানের সুবিধা নিয়ে পরে প্রতারণা করেছে বিএনপি: নাহিদ ইসলাম পলাতকদের দেশে ফিরিয়ে বিচারের প্রক্রিয়া চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিসেম্বরে নয়, হাসিনাকে কালই দেশে দেখতে চায় জনগণ: চিফ প্রসিকিউটর বন্যা মোকাবিলায় প্রধানমন্ত্রীর সমন্বিত উদ্যোগ, মাঠে সেনাবাহিনী-বিজিবি বন্যার তিন দিন পর জোরদার ত্রাণ, তবুও সংকটে চট্টগ্রামের দুর্গত মানুষ বাইরাইনে অবস্থিত মার্কিন ‘ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা’ গুঁড়িয়ে দিয়েছে ইরান তাজউদ্দিনের অনুরোধেও স্বাধীনতার ঘোষণা দেননি শেখ মুজিব: স্পিকার বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে, তালিকা হচ্ছে: কৃষিমন্ত্রী আদর্শ শিক্ষক ও মানসম্মত শিক্ষার সংকটেই বাড়ছে অবক্ষয়: রিজভী

একসঙ্গে ১২ মামলায় জামিন পেলেন ইমরান খান

  • Update Time : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৫ Time View

নির্বাচনের ফলাফল ঘোষণার মধ্যে একসঙ্গে ১২ মামলায় জামিন পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ৯ মে দাঙ্গার ঘটনায় দায়ের করা ১২টি পৃথক মামলায় তার জামিন মঞ্জুর করেছেন দেশটির একটি আদালত। একই মামলায় জামিন পেয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) অন্যতম জ্যেষ্ঠ নেতা এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশিও।

শনিবার (১০ ফেব্রুয়ারি) তাদের জামিন মঞ্জুর করেন সন্ত্রাসবিরোধী আদালতের বিচারক মালিক ইজাজ আসিফ। এর আগে, একই মামলায় আওয়ামী মুসলিম লীগের (এএমএল) প্রধান শেখ রশিদ আহমেদের জামিন মঞ্জুর ও মুক্তির আদেশ দেন আদালত।

এদিন ইমরান খান এবং শাহ মাহমুদ কোরেশির পক্ষে আদালতে উপস্থিত ছিলেন পিটিআইয়ের আইনজীবী শিরাজ আহমেদ রাঞ্জা।

পাকিস্তানি সেনাবাহিনীর সদরদপ্তরে (জিএইচকিউ) হামলা মামলায় গত ২৭ ডিসেম্বর গ্রেফতার করা হয় কোরেশিকে। পরে ৯ মে’র সেই সহিংস বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত আরও ১২ মামলায় অভিযুক্ত করা হয় তাকে। আর জিএইচকিউ হামলা মামলায় ইমরান খানকে গ্রেফতার দেখানো হয় গত ৯ জানুয়ারি।পাকিস্তানের ক্ষমতাচ্যুত এ প্রধানমন্ত্রীকে গ্রেফতারের পর গত বছরের ৯ মে দেশটিতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ওইদিনের সহিংসতা ও সামরিক স্থাপনায় হামলায় জড়িত থাকার অভিযোগে পিটিআইর শত শত কর্মী এবং জ্যেষ্ঠ নেতাকে গ্রেফতার করা হয়।

বিক্ষোভ চলাকালে দুর্বৃত্তরা রাওয়ালপিন্ডিতে জিন্নাহ হাউস এবং সেনা সদরদপ্তরসহ বেশ কিছু সামরিক-বেসামরিক স্থাপনায় হামলা চালায়। সামরিক বাহিনী ৯ মে’কে ‘কালো দিবস’ হিসেবে ঘোষণা করে এবং সামরিক আইনের অধীনে অভিযুক্তদের বিচার করার সিদ্ধান্ত নেয়।

সূত্র: জিও নিউজ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category