শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
Title :
শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্গেই কোরেৎস্কি যুদ্ধটা অনেক বড়, টিকে থাকতে ঐক্যবদ্ধ থাকতে হবে: প্রধানমন্ত্রী জুলাই শহীদ স্মরণে বগুড়ায় আলোচনা সভা, দোয়া ও উপহার বিতরণ হবিগঞ্জে জুলাই শহীদ দিবস পালিত, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন নরসিংদীর রায়পুরায় খালে গোসল করতে নেমে ৪ শিশুর মৃত্যু ইংল্যান্ডের বিপক্ষে জয় ম্যারাডোনাকে উৎসর্গ করলেন মেসি ‘শুধু আমি নই, আমরা সবাই’, নেতা মেসি যেখানে সবার চেয়ে আলাদা মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইরানে মার্কিন হামলা ও কুয়েত-জর্ডানে তেহরানের পাল্টা আঘাত

একদিনেই ৪০০ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েল, মোট ২২১৫

  • Update Time : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ১৯৩ Time View

গাজায় নির্বিচার বিমান হামলা চালিয়ে একদিনেই চার শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েল। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার বরাতে রোববার (১৫ অক্টোবর) এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

খবরে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় গাজা সিটিতে ২৬০ জন, উপত্যকার মধ্যাঞ্চলীয় দেইর আল-বালাহতে ৮০ জন এবং উত্তরাঞ্চলীয় জাবালেয়া শরণার্থী শিবিরে প্রাণ হারিয়েছেন অন্তত ৪০ জন ফিলিস্তিনি। এছাড়া বেইত লাহিয়া শহরে ১০ জন এবং দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে নিহত হয়েছেন আরও ২০ জন।আল-জাজিরা জানিয়েছে, গাজায় ইসরায়েলের সাম্প্রতিক অভিযানে এ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২১৫ জনে। এদের মধ্যে শিশু রয়েছে অন্তত ৭০০ জন। হামলায় আহত হয়েছেন আরও ৮ হাজার ৭১৪ ফিলিস্তিনি।

এছাড়া, গত সপ্তাহ থেকে পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে।

বিপরীতে, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলে হামাসের হামলায় প্রাণহানি দাঁড়িয়েছে ১ হাজার ৩০০ জন। আহত হয়েছেন ৩ হাজার ৪০০ জনের বেশি।

শনিবার গাজায় রাতভর বোমাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া, খান ইউনিসে স্থল অভিযানও চালিয়েছে তারা। জবাবে তেল-আবিবের দিকে রকেট ছুড়েছে হামাস।ইসরায়েল জানিয়েছে, তারা আরও বিস্তৃত পরিসরে গাজায় অভিযান চালাতে প্রস্তুত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category