শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
Title :
আর্জেন্টিনাকে হারানো অসম্ভব নয়: কেপ ভার্দে কোচ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ইতিহাসও মনে রাখতে হবে: বিরোধী দলকে জয়নুল আবদিন এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর ফতোয়ার জন্য এখন আর মাদ্রাসায় যেতে হয় না, সংসদেই দেওয়া হয়: জামায়াতের এমপি হাম উপসর্গ আরও ৬ মৃত্যু ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে কুপিয়ে হত্যা বিভিন্ন মার্কিন স্থাপনায় ইরানের পাল্টা হামলা শুরু ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু

উপায়ান্তর না দেখে বিসিবি থেকে পদত্যাগ করলেন জালাল ইউনুস

  • Update Time : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ৬৩ Time View

এমনিতেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে থাকতে পারতেন না জালাল ইউনুস। কারণ আগেই জানা গেছে, আজ সোমবার অথবা আগামীকাল মঙ্গলবারের মধ্যে ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিমকে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কোটায় নতুন বোর্ড পরিচালক বানিয়ে প্রজ্ঞাপন আসবে। তারা দু’জন জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলম ববির জায়গায় বোর্ড পরিচালক হিসেবে মনোনীত হবেন।

যে কারণে জালাল ইউনুসের সামনে অন্য কোনো পথ ছিল না। উপায়ন্তর না দেখে সোমবার নিজে থেকেই সরে দাঁড়িয়েছেন তিনি। এনএসসিতে পদত্যাগপত্র জমা দিয়েছেন এই বোর্ড পরিচালক। তার সঙ্গে আহমেদ সাজ্জাদুল আলমেরও পদত্যাগ করার কথা রয়েছে।

জালাল ও ববি সর্বশেষ বোর্ড নির্বাচনে অংশ নেননি। সরাসরি ক্রীড়া পরিষদ থেকে ভোট ছাড়া পরিচালক মনোনীত হয়েছিলেন। গঠনতন্ত্রে ক্রীড়া ফেডারেশনগুলোর অভিভাবক হিসেবে ক্রীড়া পরিষদ দু’জনকে সরাসরি বোর্ড পরিচালক পদে নির্বাচিত করার বিধান আছে। সেই একই প্রক্রিয়ায় সরাসরি বোর্ড পরিচালক হিসেবে দায়িত্ব নিতে পারবেন ফারুক ও ফাহিম।

নাজমুল হাসান পাপন বিসিবি সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তার জায়গা বিসিবিপ্রধানের দায়িত্ব পাওয়া একরকম নিশ্চিত হয়ে গেছে ফারুক আহমেদের।

বিসিবির গঠনতন্ত্র অনুসারে, ফারুক আহমেদ আগে বোর্ড পরিচালক হবেন। পরের ধাপ হিসেবে তিনি সহ-সভাপতি পদে মনোনয়ন পাবেন। এরপর পরিচালকদের ভোটে সহ-সভাপতি থেকে ফারুক আহমেদকে সভাপতি হিসেবে মনোনীত করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category