বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
Title :
বিএনপি জনগণের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী মালয়েশিয়ায় বড় ধরনের অভিযানে ৩৭০ বাংলাদেশি আটক ভারতে সরকারি উদ্যোগে গোমূত্র ক্রয়, লিটারপ্রতি দর ২০ রুপি ১২ বছরে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৫ জনের মৃত্যু আকাশেই গতিপথ বদলাতে পারে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র: আইআরজিসি হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী মুক্তিযুদ্ধে শেখ হাসিনা ও তাঁর পরিবারের অবদান নেই: রিজভী নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের সহকারি মহাসচিব

  • Update Time : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৭ Time View

কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন জাতিসংঘের সহকারী মহাসচিব, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি) এর সহকারী প্রশাসক ও দক্ষিণ এশিয়া এবং প্রশান্ত অঞ্চলের আঞ্চলিক পরিচালক মিসেস কানি উইগনারাজা’র নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল।

সোমবার ( ১১ সেপ্টেম্বর) সোমবার সকালে জাতিসংঘের প্রতিনিধি দল উখিয়ার কুতুপালং ১৭ নং, ২০ নং ক্যাম্পের (এক্স.), ক্যাম্প -৪ (এক্স.) এবং কুতুপালং রেজিস্টার ক্যাম্প পরিদর্শন করেন।

প্রতিনিধি দলের অন্য ৫ সদস্য হচ্ছেন ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেলান লিলার, কৌশলগত যোগাযোগ ও আউটরিচ বিশেষজ্ঞ কীর্তিজাই পাহাড়ি, ইউএনডিপি কক্সবাজার সাব-অফিস প্রধান কেস্তা সুগিমোতো, ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশনস মো. আব্দুল কাইয়ুম ও ভিডিওগ্রাফার কনসালটেন্ট রাগীব আহসান শামরাত।

পরিদর্শনকালে প্রতিনিধি দলটির সঙ্গে ছিলেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান, ১৪ এপিবিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল এবং সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মো. সাইফুজ্জামান।

১৪ এপিবিএন পুলিশের অধিনায়ক মো. ইকবাল জানান, জাতিসংঘের প্রতিনিধ দলের সদস্যরা রোহিঙ্গা ক্যাম্প-১৭ ব্লকঃ সি, সাব-ব্লকঃ এইচ/৭১-এ অবস্থিত ইউএনএইচসিআর এবং এনজিও ফোরাম পরিচালিত পাইলট প্রকল্পের মর্ডান ভিলেজ এবং রোহিঙ্গা ক্যাম্প-২০(এক্স) ব্লকঃ এস/৪ সাব-ব্লকঃ বি/৭- এ অবস্থিত এনজিও সংস্থা ব্রাক পরিচালিত ব্রাক ল্যান্ডফিল, রোহিঙ্গা ক্যাম্প -৪,ব্লক :বি, সাব ব্লক : বি/৫ এ অবস্থিত আইইউসিএন পরিচালিত ইনভায়রনমেন্ট প্রোটেকশন এন্ড ন্যাচার বেইসড সল্যুশন অ্যাক্টিভিটিজ সেন্টার , ক্যাম্প ৪(এক্স), সি আই সি অফিস, ক্যাম্পঃ ৪ ব্লকঃ এ, সাব ব্লকঃ এ/১১ অবস্থিত ডব্লিউএফপি পরিচালিত ই-ভাউচার সপ, কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের আওতাধীন  ‘এনজিও ফোরাম” পরিচালিত স্কিল ডেভেলপমেন্ট সেন্টার পরিদর্শন করেন। পরিদর্শনকালে সেখানে থাকা কর্মকর্তা-কর্মচারিদের সাথে সৌজন্যে সাক্ষাত করেন ও সেখানকার কার্যক্রম সম্পর্কে অবগত হন।

তারা বিভিন্ন প্রকল্পের অধীনে নির্মিত শেলটার গুলো ঘুরে দেখেন ও সাধারণ রোহিঙ্গাদের ঘরে ঢুকে তাদের জীবনযাপনের মান সম্পর্কে খোঁজ খবর নেন। কক্সবাজারের উখিয়া ১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, জাতিসংঘের প্রতিনিধি দলটি ক্যাম্প পরিদর্শন শেষে বেলা ২ টার সময় কুতুপালং বাজার হয়ে রোহিঙ্গা ক্যাম্প এলাকা ত্যাগ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category