মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঈদে হাইওয়েতে ফিটনেসবিহীন গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা

  • Update Time : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ১০৬ Time View

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ঈদের কয়দিন ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ গাড়ি হাইওয়েতে চলাচল করতে পারবে না।

শনিবার দুপুরে গাজীপুর চৌরাস্তা, চন্দ্রা মোড় ও বাইপাইলে যানবাহন চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর জন্য চালকদের প্রতি অনুরোধ জানান তিনি। এছাড়া সাধারণ যাত্রীদের প্রতি অনুরোধ জানিয়ে আইজিপি বলেন, জীবনের ঝুঁকি নিয়ে বাস, লঞ্চ ও ট্রেনে ভ্রমণ করবেন না। ট্রেনের ছাদে ভ্রমণ করবেন না। ঈদযাত্রায় দুর্ঘটনা রোধে পণ্যবাহী গাড়িতে যাত্রী পরিবহন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

আইজিপি বলেন, ঈদের ছুটিতে শহর ছেড়ে অনেক মানুষ গ্রামের বাড়িতে যাবেন। পর্যটন কেন্দ্রে জনসমাগম ঘটবে। জনগণের ঈদযাত্রা স্বস্তিদায়ক করার লক্ষ্যে সব চ্যালেঞ্জ মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি।

আবদুল্লাহ আল-মামুন বলেন, জনগণের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে মহানগর পুলিশ, জেলা পুলিশসহ পুলিশের বিশেষায়িত ইউনিটগুলো একযোগে কাজ করছে। সরকার রাস্তাঘাটের উন্নয়ন করেছে। পদ্মা সেতু হয়েছে। মানুষ যাতে স্বাচ্ছন্দে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারে, সেজন্য আমরা নিরলস কাজ করছি। পুলিশের সিনিয়র অফিসাররাও রাস্তায় থেকে দায়িত্ব পালন করছেন।

সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া পশুবাহী গাড়ি থামালে ব্যবস্থা: পুলিশ মহাপরিদর্শক বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোরবানির পশুবাহী গাড়ি থামানো যাবে না। কেউ যদি পশুবাহী গাড়ি থামায়, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কেউ এ ধরনের সমস্যার মুখোমুখি হলে নিকটস্থ থানায় যোগাযোগ করুন। এ ছাড়া জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করুন। তিনি পশুবাহী পরিবহনের সামনে গন্তব্য স্থান ও হাটের নাম লিখে ব্যানার টাঙাতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।

আইজিপি বলেন, ‘সম্মিলিত প্রচেষ্টায় গত ঈদুল ফিতরে ঈদযাত্রা স্বস্তিদায়ক ছিল। জনগণ স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছাতে পেরেছেন। গতবারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবারও নিরাপত্তা পরিকল্পনা হয়েছে। তবে গত ঈদের চেয়ে এবার চ্যালেঞ্জ ভিন্ন। কারণ, গতবার শুধু যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে হয়েছে। এবার যাত্রীর পাশাপাশি কোরবানির পশুর পরিবহনও আছে। আছে মৌসুমি ফল পরিবহন। সব বিবেচনায় রেখে নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে।’ জাল টাকা প্রতিরোধে পশুর হাটগুলোয় জাল নোট শনাক্তের মেশিন থাকবে বলেও জানান তিনি।

এ সময় হাইওয়ে রেঞ্জের অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খাঁন, ডিআইজি (অপারেশনস)হায়দার আলী খান, হাইওয়ে রেঞ্জের ডিআইজি মাহফুজুর রহমান, হাইওয়ে রেঞ্জের ডিআইজি মোজাম্মেল হক, গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মাহবুব আলম, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, টাঙ্গাইল জেলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, ঢাকা জেলার পুলিশ সুপার আসাদুজ্জামান, গাজীপুর জেলার পুলিশ সুপার কাজী শফিকুল আলমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category