বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

ঈদে আসছে পরীমনির ‘ডোডোর গল্প’

  • Update Time : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ২৩৫ Time View

সিনেমার টানা ব্যস্ততায় হঠাৎ করেই বিরতিতে যান পরীমনি। মাতৃত্ব ও পারিবারিক জীবনে সময় দিতে বেশ কিছুদিন অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। সেই বিরতি ভাঙেন ‘ডোডোর গল্প’ সিনেমার মাধ্যমে। ২০২৩ সালের অক্টোবরে শুরু হয়েছিল সিনেমাটির শুটিং।

চলতি বছরের শুরুতে এক ভিডিও বার্তায় পরীমনি জানিয়েছিলেন, দীর্ঘ এক বছর চার মাস ২৩ দিন পর সিনেমাটির শুটিং শেষ করেছেন তিনি।

অবশেষে জানা গেল, আগামী ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে পরীমনির এই ছবিটি। এমনটা নিশ্চিত করেছেন সিনেমাটির সহ-প্রযোজক নাজমুল হক ভূঁইয়া।

তিনি জানিয়েছেন, ‘ডাবিং ও ব্যাকগ্রাউন্ড মিউজিক (বিজিএম) শেষ হয়েছে। এখন কেবল বাকি কালার গ্রেডিং ও এডিটিংয়ের কাজ। ইনশাআল্লাহ সব সম্পন্ন করেই আমরা রোজার ঈদে ছবিটি মুক্তি দেব।’

প্রযোজক বলেন, ‘এটা এক আত্মনির্ভরশীল মায়ের দুই দশকের দীর্ঘ লড়াইয়ের গল্প, যেখানে সে হারানো সন্তানকে ফিরে পায়। আমরা ছবিটি অনেক যত্ন নিয়ে তৈরি করেছি। বিশ্বাস করি, দর্শকের হৃদয়ে জায়গা করে নেবে।’

‘ডোডোর গল্প’-এ পরীমনিকে দেখা যাবে কেন্দ্রীয় চরিত্র ‘কাজল চৌধুরী’র ভূমিকায়। তার বিপরীতে রয়েছেন জনপ্রিয় অভিনেতা সাইমন সাদিক, যিনি ‘রায়হান’ নামের এক ফটোগ্রাফারের চরিত্রে অভিনয় করেছেন।

এর আগে পরীমনি বলেছিলেন, এই সিনেমাটি আমার কাছে খুব স্পেশাল। মাতৃত্বকালীন বিরতির পর এই ছবির মাধ্যমেই আবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছি।

তাই নিজের সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করেছি। “ডোডোর গল্প” র সঙ্গে আমার এক ধরনের আবেগ জড়িয়ে আছে। আশা করছি দর্শকরা ছবিটি ভালোবাসবেন।

২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া এ সিনেমাটি পরিচালনা করেছেন রেজা ঘটক। কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন তিনিই। এতে অংশ নিয়েছেন ৮৭ জন শিল্পী এবং শুটিং হয়েছে ২৫টিরও বেশি লোকেশনে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category