বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
Title :
ফিফার কাণ্ড ঘিরে বাড়ছে রহস্য, যুক্তরাষ্ট্রের ২ কর্মকর্তাকে বরখাস্তের কারণ কী? বিনিয়োগ করতে চায় তুরস্ক, স্বাগত জানালো বাংলাদেশ ১ কোটি ২০ লাখ শিক্ষার্থী পাবে স্কুল ড্রেস ও ব্যাগ: প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান খান তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৭৫.৩ শতাংশ মানুষ: ডেল্টাগ্রামের জরিপ ইরান-ইউএস যুদ্ধবিরতি চুক্তি ‘সমাপ্ত’ ও স্পেনের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা অন্তর্বর্তী সরকার ষড়যন্ত্রে লিপ্ত ছিল: জামায়াত আমির ৪ হাজার কোটি টাকা ঘুষ নেওয়ায় সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড দিল চীন এরদোয়ানের নামে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর নালিশ ফিলিস্তিনিদের জন্য যার মায়া নেই, সে মানুষই নয়: মিশরের প্রধান কোচ

ঈদের দিনেও ইসরায়েলি হামলা: ১২২ ফিলিস্তিনি নিহত

  • Update Time : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ৭০ Time View

বিশ্বজুড়ে মুসলিমরা মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদ উদযাপনের মেতেছেন। তবে ঠিক একই সময় আতঙ্কে তিন কাটাচ্ছেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যাকার বাসিন্দারা। তবে ঈদের দিনে ইসরায়েলি বাহিনীর হামলায় ১২২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২৫৬ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনী ঈদের দিনও বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। এতে ১২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২৫৬ জন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ৩৩ হাজার ৪৮২ জনে পৌঁছেছে। এছাড়া যুদ্ধে মোট আহত হয়েছেন ৭৬ হাজার ৪৯ জন।

এদিকে গাজায় সাধারণ মানুষের জন্য সাহায্য বাড়াতে ইসরায়েলকে চাপ দেওয়ার কথা ভাবছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াট এবং ফ্রান্স। তারা জানিয়েছে, গাজাবাসীর জন্য সাহায্য বাড়াতে নিষেধাজ্ঞার মাধ্যমে ইসরায়েলকে চাপ দেওয়া যেতে পারে। এরইমধ্যে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য কমিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে তুরস্ক।

গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল। দেশটির সেনাদের এ হামলা থেকে স্কুল, শরণার্থী ক্যাম্প, মসজিদসহ কোনো স্থাপনা ই রেহায় পায়নি। এছাড়া ইসরায়েলি সেনাদের তাণ্ডবের ফলে উপত্যকার প্রায় ২০ লাখের বেশি মানুষ বাড়িছাড়া হয়েছেন। বর্তমানে পুরো উপত্যাকা বসতির জনপদে পরিণত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category